1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গণ-অভ্যুত্থান দিবসে বন্ধ থাকবে হিলি স্থলবন্দর - আজকের কাগজ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি নওগাঁয় ঐতিহাসিক হিন্দুবাঘা ধামে দুই কোটি টাকা ব্যায়ে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত হাসিনা সরকার পতনের ১ দফা কীভাবে এসেছিল জানালেন রাশেদ কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে বেড়েই চলেছে বন্দুক হামলা, ছয় বছরে ঝরেছে শতাধিক প্রাণ

গণ-অভ্যুত্থান দিবসে বন্ধ থাকবে হিলি স্থলবন্দর

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ৯:৩৬ পিএম
শেয়ার করুন

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) সরকারি ছুটি থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে একদিনের জন্য ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এদিন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন।

তিনি জানান, সরকারি ছুটির কারণে ৫ আগস্ট হিলি স্থলবন্দরের মাধ্যমে সব ধরনের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) থেকে যথারীতি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া জানান, সরকারি ছুটির দিনেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে। তাই যাত্রীদের যাতায়াতে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না।

এই বিভাগের আরো খবর