1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গাইবান্ধায় শিশুর মরদেহ উদ্ধার - আজকের কাগজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাতের আঁধারে ক্ষুধার্ত ব্যক্তিদের পাশে দাঁড়ালেন সানজিদা ইসলাম তুলি এমপি আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম কালিয়াকৈরে মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার দুই যুবক রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা ভাইরাল ভিডিও কাণ্ডে কুড়িগ্রামে পদ গেল প্যানেল চেয়ারম্যানের ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না গাড়ি থামিয়ে গুলি করে ৭ মাসের শিশুকে হত্যা, বিচার দাবি পরিবারের ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি

গাইবান্ধায় শিশুর মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ১:৩৫ পিএম
শেয়ার করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাসনা খাতুন রিয়া (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার সরকারি কলেজের পাশে সরোবর নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। রিয়া উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কাজি পাড়া গ্রামের হাসানুর রহমানের মেয়ে।

নিহতের পরিবার জানায়, কিছুদিন থেকে উপজেলার জঙ্গলমারা গ্রামে রিয়া তার মাসহ নানা বাড়িতে থাকতো। শনিবার মেয়েটি নিখোঁজ হলে পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর এলাকায় মাইকিং করে। কিন্ত আজ রবিবার দুপুরে স্থানীয়রা মেয়েটির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজার উদ্দিন বলেন, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এই বিভাগের আরো খবর