1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৯ জনকে গ্রেফতার - আজকের কাগজ
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ থাকবে : তথ্য প্রতিমন্ত্রী কথিত অভিনেত্রী সুলতানা নিপার বাসা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার দীর্ঘ ২২ বছর পর শনিবার চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী মুক্তি পেল বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: শফিকুর রহমান জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত এনসিপি চট্টগ্রাম মহানগর নব গঠিত কমিটি থেকে গণপদত্যাগের ডাক আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধ কৃষকের মৃত্যু টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১ শিক্ষার্থীদের ভালোবাসায় শিক্ত হয়ে বিদায় নিলেন ববি উপাচার্য ড.তৌফিক আলম

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৯ জনকে গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২৬ ৮:৫০ পিএম
শেয়ার করুন

নগরের জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের মিছিলের অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোতোয়ালী থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে ১৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, ছিনতাইসহ একাধিক মামলার অভিযোগ রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৪ মে) সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে একদল নেতাকর্মী সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করেন বলে জানায় পুলিশ।

এই বিভাগের আরো খবর