1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চন্দনাইশে এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ - আজকের কাগজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ঢাকা ওয়াসার এমডিসহ শীর্ষ ৪ পদে রদবদল চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, প্রস্তুত খসড়া চুক্তিপত্র ৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ পাসপোর্ট ত্যাগ ও নিয়োগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী কালিয়াকৈরে ১০৫০ পিচ ইয়াবা সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার খালেদা জিয়া’র গাড়িবহরে হামলায় শ্রমিক লীগ সভাপতি’র কাশেমের ৫ দিনের রিমান্ড রিফুজি জীবন ছেড়ে স্বদেশ ফেরার আকুতি-রোহিঙ্গাদের

চন্দনাইশে এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ১০:০৬ পিএম
শেয়ার করুন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নে এক ব্যক্তির উপর হামলা, মারধর ও তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মিশন দত্ত চন্দনাইশ থানায় দুই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

মিশন দত্ত চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের পূর্ব বাইনজুরী এলাকার বাসিন্দা। থানায় করা অভিযোগ অনুযায়ী, গত ৩০ জুলাই ২০২৬ বিকেলে নিজের জমিতে গেলে অভিযুক্তরা তাকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে প্রতিবাদ করলে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে আহত করা হয়। হামলায় তাঁর শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম হয়।

লিখিত অভিযোগে আরও বলা হয়, স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও অভিযুক্তরা পুনরায় হামলার চেষ্টা করেন এবং ভবিষ্যতে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর, কুপিয়ে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেন। পরে ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে প্রতিকার না পেয়ে থানার শরণাপন্ন হন ভুক্তভোগী।

ভুক্তভোগী অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চন্দনাইশ থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর