1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চুয়াডাঙ্গায় তেল নিয়ে পালানোর সময় ৫ কিমি ধাওয়া করে - আজকের কাগজ
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় তেল নিয়ে পালানোর সময় ৫ কিমি ধাওয়া করে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ৩:২৯ পিএম
শেয়ার করুন

চুয়াডাঙ্গায় টাকা পরিশোধ না করে পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুই মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার দুটি ফিলিং স্টেশনে এই অভিনব চুরির ঘটনা ঘটে। স্থানীয়রা প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করে তাঁদের আটক করার পর পুলিশে সোপর্দ করেন।

আটক ব্যক্তিরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিদাপদাড়া গ্রামের সেলিম রেজা (৪২) এবং একই উপজেলার নিয়ামতপুর গ্রামের শান্ত রহমান (২০)।

জানা যায়, ঘটনার সূত্রপাত হয় শুক্রবার রাত ৯টা ৪৮ মিনিটে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের ‘চুয়াডাঙ্গা ফিলিং স্টেশনে’। স্থানীয় তেল পরিবেশক ও পেট্রলপাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক তসলিম আরিফ জানান, ওই দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে ১ হাজার ৭৫০ টাকার তেল নেন। এরপর কৌশলে পাম্পের কর্মীকে ভেতরে পাঠিয়ে তাঁরা দ্রুত পালিয়ে যান। একজন মবিল নেওয়ার কথা বলে কর্মচারীকে পাম্পের কার্যালয়ে পাঠান এবং দুজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।

পরবর্তীকালে রাত ১০টা ২৫ মিনিটের দিকে তাঁরা চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের ডিঙ্গেদহ এলাকার হাইওয়ে ফিলিং স্টেশনে একই কায়দায় আবারও ১ হাজার ৭৫০ টাকার তেল নিয়ে ঝিনাইদহের দিকে পালানোর চেষ্টা করেন। আগের ঘটনার তথ্য পেয়েই সতর্ক ছিলেন সংশ্লিষ্টরা। হাইওয়ে পাম্প ও আশেপাশের অন্যান্য পাম্পের মালিকদের সাথে সমন্বয় করে তাঁদের পিছু নেন স্থানীয়রা। দীর্ঘ পাঁচ কিলোমিটার ধাওয়া করে অবশেষে তাঁদের আটক করা হয়।

ঘটনার সময় জেলা পুলিশ সুপারকেও বিষয়টি জানানো হলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ বিষয়ে সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা নিশ্চিত করেছেন যে, মালিকপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি বিষয়টি সরোজগঞ্জ এলাকার পেট্রলপাম্পের মালিককে জানানো হয়।

এই বিভাগের আরো খবর