1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ছাত্রলীগের সম্মেলন ৩ ডিসেম্বর হচ্ছে না - আজকের কাগজ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি নওগাঁয় ঐতিহাসিক হিন্দুবাঘা ধামে দুই কোটি টাকা ব্যায়ে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত হাসিনা সরকার পতনের ১ দফা কীভাবে এসেছিল জানালেন রাশেদ কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে বেড়েই চলেছে বন্দুক হামলা, ছয় বছরে ঝরেছে শতাধিক প্রাণ

ছাত্রলীগের সম্মেলন ৩ ডিসেম্বর হচ্ছে না

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ ২:০০ পিএম
শেয়ার করুন

ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন আগামী ৩ ডিসেম্বর হচ্ছে না। আজ মঙ্গলবার বিকেলের পর গণভবন সূত্রে এ তথ্য জানা যায়। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে দলীয় একাধিক সূত্রে জানা গেছে, সম্মেলনের পরবর্তী সম্ভাব্য তারিখ ৮ ডিসেম্বর।

অন্যদিকে চলতি মাসের শেষ সপ্তাহে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরেই ছাত্রলীগের সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে বলে গুঞ্জন রয়েছে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ছাত্রলীগের দেখভালের দায়িত্বে থাকা নেতা আব্দুর রহমান বলেন, ‘ছাত্রলীগের সম্মেলনের তারিখ পরিবর্তনের বিষয়ে আমার কিছু জানা নেই। এখনও আমার কাছে এমন কোনো ম্যাসেজ আসেনি।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক বলেন, ‘ছাত্রলীগের সম্মেলনের তারিখ এখনও পরিবর্তন হয়নি। যদি পরিবর্তন হয়ও আমার কিছু জানা নেই।’

গত ৪ নভেম্বর ছাত্রলীগের ৩০তম সম্মেলন আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

এর আগে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন হয় ২০১৮ সালের মে মাসে। একই বছরের জুলাইয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং গোলাম রাব্বানী।

পরে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় আল নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্যকে।

২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জয় ও লেখককে ‘ভারমুক্ত’ করা হয়। এরপর থেকে তারা যথাক্রমে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এই বিভাগের আরো খবর