1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জবি রেনেসাঁ ডিবেটিং ক্লাবের সভাপতি- মাসুদ,সেক্রেটারি -জামিল - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক অন্ধ্র উপকূলে আঘাত হানল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব জাপান ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচে ফাহিম একাদশের জয় অনুমোদনহীন নির্মাণের অভিযোগে কুয়াকাটায় ইস্তানবুল হোটেলের কাজ বন্ধ

জবি রেনেসাঁ ডিবেটিং ক্লাবের সভাপতি- মাসুদ,সেক্রেটারি -জামিল

জবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ১২:১০ পিএম
শেয়ার করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রেনেসাঁ ডিবেটিং ক্লাবের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ ৮ই জুলাইয়ে প্রকাশিত জবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রেনেসাঁ ডিবেটিং ক্লাবের আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন জবির ১৬ তম ব্যাচের শিক্ষার্থী মো: মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক ১৭ তম ব্যাচের শিক্ষার্থী মো: জামিল হোসেন।

কমিটিতে সহ-সভাপতি মো: নাসিম হোসেম, আবু বকর সিদ্দিক আলীফ, মো: কামরুজ্জামান কায়েস,তাসনিয়া ইসলাম তিন্নি,ইশরাক জাহান ইমা,মো: ইশরাক আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইয়ামিন সাদাত, মোছা: হেপী,রাজু ইসলাম। সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেন, দপ্তর সম্পাদক মো: রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক হাসিব সরদার, সহ- প্রচার সম্পাদক মোসুমী মৌ,কোষাধ্যক্ষ আবু জুবায়ের, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক অপু মুন্সী, সহ প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক আবু রায়হান, তথ্য ও গবেষণা সম্পাদক মো: মিসকাত, সহ- তথ্য ও গবেষণা সম্পাদক বুশরা মমতাজ মারিয়া এবং কার্য- নির্বাহী সদস্য তাসনিম রহমান,শাহ-ইমরান রনী, নুরনবী, মো: রাইসুল ইসলাম।

রেনেসাঁ ডিবেটিং ক্লাবের সভাপতি মো: মাসুদ রানা বলেন, “রেনেসাঁ ডিবেটিং ক্লাবের দায়িত্ব পাওয়াটা সত্যিই অনেক সম্মানের তবে আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিংও হবে। বিভাগের সম্মানিত শিক্ষকমণ্ডলী, সাবেক নেতৃবৃন্দ ও সাবেক বিতার্কিকদের সহোযোগিতা ও দিক নির্দেশনায় ডিবেটিং ক্লাবটিকে আমারা ক্যাম্পাসের সেরা প্লাটফর্মে নিয়ে যেতে সর্বোচ্চ কাজ করবো ইনশাআল্লাহ।”

সাধারণ সম্পাদক মো: জামিল হোসেন বলেন,”এ ক্লাবকে আমরা গড়ে তুলছি একটি মুক্ত মঞ্চ হিসেবে—যেখানে প্রত্যেক সদস্য স্বাধীনভাবে নিজের চিন্তা, কল্পনা এবং সৃজনশীলতা প্রকাশ করতে পারে। আমরা সন্ধ্যার সময়টাকে শুধু অবসর নয়, বরং আত্মবিকাশের একটি মহাসুযোগে রূপ দিতে চাই।

আমাদের প্রতিটি আয়োজন, আলোচনা, সাহিত্যসভা, কিংবা ক্যাম্পেইন—সবকিছুর পেছনে রয়েছে একটি স্বপ্ন: সমাজের জন্য কিছু করে যাওয়ার, একে অন্যের পাশে দাঁড়ানোর, এবং আলোর পথ দেখানোর।

পরিশেষে, এই ক্লাবের প্রতি আপনার ভালোবাসা ও সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আসুন, রেনেসা ইভিনিং ক্লাবকে আমরা একসঙ্গে এগিয়ে নিয়ে যাই—আলোকিত ভবিষ্যতের পথে।”

এই বিভাগের আরো খবর