1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জামায়াতের কেন্দ্রীয় ৫ দফা দাবি লক্ষ্য হিলিতে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম:
ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগে নারাজ প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভ্রমণের জন্য উন্মুক্ত সাজেক আসামি ‘ছিনিয়ে নিতে’ ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ যুব উন্নয়ন পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৫ বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের সংসদ প্রাঙ্গণ পরিদর্শন প্রধানমন্ত্রীর, দিলেন যেসব নির্দেশনা কর্ণফুলি শিকলবাহা খাল থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামীসহ গ্রেপ্তার ২

জামায়াতের কেন্দ্রীয় ৫ দফা দাবি লক্ষ্য হিলিতে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৪০ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের হিলি হাকিমপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্য বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হাকিমপুর উপজেলা জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল তিনটায় হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে হাকিমপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক।
আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকত, হাকিমের পৌর জামায়াতের আমীর মোঃ সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সবিরুল ইসলাম, জেলা ছাত্র শিবির এর সভাপতি, খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ওবায়দুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম।
এছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতে ইসলামী এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের কারণে ফ্যাসিষ্ট আওয়ামীকে দেশ ছাড়া করতে পেরেছি। তাই আমাদের প্রথম দাবি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আাইনী ভিত্তি জুলাই সনদ নিশ্চিত করতে হবে। কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বিচারের নামে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের হত্যা করা হয়েছে তার বিচার করতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন পি আর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে বলে জানান নেতারা।
সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার ও চারমাথা মোড়ে এসে শেষ হয়।

এই বিভাগের আরো খবর