1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে অস্ট্রিয়ায় অধ্যয়নরত যুবকের দুই আইফোন ছিনতাই - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে অস্ট্রিয়ায় অধ্যয়নরত যুবকের দুই আইফোন ছিনতাই

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৮:০৫ পিএম
শেয়ার করুন

রাজধানীর মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে এক যুবকের কাছ থেকে দুটি আইফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় জড়িত চার যুবকের মধ্যে গ্রেফতার মানিক মিয়ার (২৩) বিরুদ্ধে ছিনতাইয়ের তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।ছিনতাইয়ের শিকার যুবকের নাম মাসফিকুর রহমান। তিনি অস্ট্রিয়ায় অধ্যয়নরত। তার স্ত্রী আয়েশা নিগার মিথিলা ফার্মেসি বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী। তারা মোহাম্মদপুরের একটি বাসায় থাকেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম এ তথ্য জানান।তিনি বলেন, বুধবার (২১ অক্টোবর) বিকেল পৌনে চারটা থেকে চারটার মধ্যে মোহাম্মদপুর থানার ৪ সলীমুল্লাহ রোডের ৭ নম্বর বাসার সামনে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। এ সময় চার যুবক একটি অটোরিকশায় করে এসে চাপাতি দেখিয়ে ওই যুবকের হাত থেকে দুটি আইফোন ছিনিয়ে নেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ঘটনাটি সম্পর্কে জানতে পারে পুলিশ। ছিনতাইয়ের সময় আশপাশের লোকজন এগিয়ে এলে চাপাতি দেখিয়ে তাদের ভয়ভীতি প্রদর্শন করে ছিনতাইকারীরা। পরে অটোরিকশাযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

পুলিশ জানায়, ঘটনার পরপরই আসামিদের শনাক্ত ও গ্রেফতার এবং ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারে একাধিক দল অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় মানিক মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ের ৫ নম্বর অ্যাভিনিউ এলাকায় ভাড়া থাকতেন।

ওসি আব্দুল হালিম আরও জানান, গ্রেফতার মানিকের দেওয়া তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাই হওয়া আইফোন দুটির বর্তমান অবস্থান রাজধানীর কাফরুল এলাকায় শনাক্ত করা হয়েছে। মোবাইল ফোন দুটি উদ্ধারে মোহাম্মদপুর থানার একটি দল কাফরুলের উদ্দেশে রওনা হয়েছে।

এই বিভাগের আরো খবর