1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জামিন পেলেন মিথিলা - আজকের কাগজ
বুধবার, ২০ মে ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আগামী পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার আউকপাড়ার আদর্শ গ্রামের মূর্তিমান আতঙ্ক কিশোর গ্যাং, বাড়ি ঘরে হামলা ধারণার চেয়েও দ্রুত ছড়াতে শুরু করেছে ‘ইবোলা’ ১৩ জুনের মধ্যে বিএনপিসহ ২৩ দলকে ভোটে ব্যয়ের হিসাব দিতে হবে: ইসি রোনালদোকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা পর্তুগালের হাটে গরুর গাড়ি নিয়ে টানাটানি করলে ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার ‘ভুলগুলো ক্ষমা করে দিও মা’ লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক পানি সংরক্ষণের সুযোগ রেখে সংশোধন আসছে তিস্তা মহাপরিকল্পনায় ‘চিকেনস নেক’র মহাসড়কের দায়িত্ব এখন ভারতের কেন্দ্রীয় সরকারের হাতে বাংলাদেশ সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি, বিএসএফের দাবি ঘিরে নতুন বিতর্ক

জামিন পেলেন মিথিলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২ ২:২২ পিএম
শেয়ার করুন

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির অর্থ আত্মসাতের মামলায় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে জামিন পেয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালতে মিথিলা হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। শুনানি শেষে পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ১৩ ডিসেম্বর মিথিলার ৮ সপ্তাহের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। হাইকোর্টের দেওয়া জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি এদিন সিএমএম আদালতে উপস্থিত হয়ে জামিন মঞ্জুর করেন।

গত বছর ৪ ডিসেম্বর ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সাদ স্যাম রহমান নামে এক গ্রাহক ধানমণ্ডি থানায় মামলা করেন। মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন, তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনকে আসামি করা হয়। এ মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এই বিভাগের আরো খবর