1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জুলাই সনদের দাবিতে হিলিতে সমাবেশ-গনমিছিল - আজকের কাগজ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি নওগাঁয় ঐতিহাসিক হিন্দুবাঘা ধামে দুই কোটি টাকা ব্যায়ে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত হাসিনা সরকার পতনের ১ দফা কীভাবে এসেছিল জানালেন রাশেদ কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে বেড়েই চলেছে বন্দুক হামলা, ছয় বছরে ঝরেছে শতাধিক প্রাণ

জুলাই সনদের দাবিতে হিলিতে সমাবেশ-গনমিছিল

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৯:৫২ পিএম
শেয়ার করুন

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় হিলি চারমাথা মোড়ে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতের হাকিমপুর উপজেলা শাখার আমির আমিনুল ইসলাম।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সূরা সদস্য আনারুল ইসলাম বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ ও গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় এসব দাবি আদায়ে দেশব্যাপী গণ-আন্দোলন গড়ে তোলা হবে।

আলোচনা সভা শেষে হিলি চারমাথা মোড় থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি হিলির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চারমাথা মোড়ে এসে শেষ হয়।

এ সময় ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর