1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ থাকবে : তথ্য প্রতিমন্ত্রী - আজকের কাগজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাতের আঁধারে ক্ষুধার্ত ব্যক্তিদের পাশে দাঁড়ালেন সানজিদা ইসলাম তুলি এমপি আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম কালিয়াকৈরে মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার দুই যুবক রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা ভাইরাল ভিডিও কাণ্ডে কুড়িগ্রামে পদ গেল প্যানেল চেয়ারম্যানের ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না গাড়ি থামিয়ে গুলি করে ৭ মাসের শিশুকে হত্যা, বিচার দাবি পরিবারের ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি

তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ থাকবে : তথ্য প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২৬ ৯:৪৩ পিএম
শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ থাকবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, ‘তারেক রহমানের প্রতি আস্থা রাখুন, তারেক রহমানের ছায়ায় বাংলাদেশের জনগণ নিরাপদ থাকবে। যে কোনো সুখে-দুঃখে জনগণের পাশে থাকবেন তিনি।’

শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে। বিগত নির্বাচনে জনগণের প্রতি বিএনপির দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছে সরকার।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপির নাম ভাঙিয়ে কেউ যেন ব্যক্তিগত লাভের জন্য অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক গৃহীত কর্মসূচিগুলো বাস্তবায়নে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

’নান্দাইলের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘নান্দাইলে কোনো মাদক, চাঁদাবাজ, জুয়ারি, জুলুমবাজ, অত্যাচারী ও ভূমিদস্যুর স্থান হবে না। নান্দাইল একটি আধুনিক ও উন্নত মডেল উপজেলা ও শান্তির নীড়ে পরিণত করা হবে, ইনশাল্লাহ।’

এর আগে প্রতিমন্ত্রী নান্দাইল হেডকোয়ার্টার থেকে বাকচান্দা জিসি সড়ক উদ্বোধন করেন।

এসময় নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত, সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলামসহ উপজেলা, পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর