1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
তীব্র তাপদাহে শ্রমজীবী মানুষের পাশে দাড়িয়েছে তাসকিনা সিনথী চ্যারিটি ফাউন্ডেশন - আজকের কাগজ
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
শনিবার কক্সবাজার থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে: অর্থমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার: জাহেদ উর রহমান মানবপাচারে জড়িত থাকার অভিযোগে বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা হামলায় নিহত খামেনির দাফনের সময় জানালো ইরান শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য বেহাল লেঙ্গুর বিল সড়কের, টেকনাফ ষ্টেশন অংশে বাড়ছে জনদুর্ভোগ ও মৃত্যুঝুঁকি হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা’র যোগদান, ফুলেল শুভেচ্ছা

তীব্র তাপদাহে শ্রমজীবী মানুষের পাশে দাড়িয়েছে তাসকিনা সিনথী চ্যারিটি ফাউন্ডেশন

শিমুল সরদার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ ১:৩১ পিএম
শেয়ার করুন

তীব্র তাপদাহে পুড়ছে সারাদেশ। বৈশাখের খরতাপে হাঁসফাঁস করছে প্রাণীকুলও। প্রতিদিনই যেন রেকর্ড পরিমাণ তাপমাত্রা বাড়ছে।এমন পরিস্থিতিতে জীবিকা নির্বাহে ব্যস্ত শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকদের তীব্র গরমে জনজীবন নাজেহাল। তাদের এই কষ্ট কমাতে ও মুখে হাসি ফোটাতে ছাতা,ক্যাপ,হাত পাখা বিতরণ করেছে তাসকিনা সিনথী চ্যারিটি ফাউন্ডেশন(TSCF)

(১ মে) বুধবার দুপুরে বেড়া উপজেলার আমিনপুর থানার বিভিন্ন জায়গায় এই কার্যক্রম পরিচালনা করে TSCF।

ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃষক,ভ্যানচালক এবং পথযাত্রীদের ছাতা,ক্যাপ,হাতপাখা দিয়ে তাদেরকে তীব্র তাপপ্রবাহের রোদ থেকে বাচাতে সাহায্য করবে।
ছাতা,ক্যাপ,হাতপাখা পেয়ে ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাধারণ মানুষ বলেন, এই তীব্র গরমের মধ্যে এগুলো বিতরণ করা অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ। রোদ থেকে রক্ষা পাবো এবং শান্তিতে কাজ করতে পারবো।
কয়েকজন কৃষক বলেন,মাঠে যে তাপ এতে কাজ করাই যেন অসম্ভব। ছাতা পাওয়াতে আমরা এখন শান্তিতে কাজ করতে পারবো

ফাউন্ডেশন প্রতিষ্ঠার শুরু থেকেই তাসকিনা সিনথী চ্যারিটি ফাউন্ডেশন (TSCF)এর পরিচালক জনাবা মাহমুদা সবুজ সব সময় চেষ্টা করে যাচ্ছে সবার থেকে ভিন্ন কিছু করার তারই ধারাবাহিকতায় তাসকিনা সিনথী চ্যারিটি ফাউন্ডেশন (TSCF) এর পরিচালক জনাবা মাহমুদা সবুজ এর নির্দেশে পথচারী ও শ্রমজীবি মানুষের মাঝে বিভিন্ন স্থানে হাত পাখা, ক্যাপ ও ছাতা বিতরণ করা হয়।

উল্লেখ্য:TSCF প্রতিষ্ঠিত হয় ২০১৭ সালে। ফাউন্ডেশনের মূল লক্ষ্য হচ্ছে দরিদ্রদের স্বাবলম্বী করা ও যে কোন প্রাকৃতিক দুর্যোগে কাজ করা।

এই বিভাগের আরো খবর