1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দুই ডেঙ্গুরোগী হাসপাতালে - আজকের কাগজ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

দুই ডেঙ্গুরোগী হাসপাতালে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২ ২:২৮ পিএম
শেয়ার করুন

এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন দুইজন। তারা ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (২৮ জনুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ছয়জন। তাদের রাজধানীর সরকারি হাসপাতালে চারজন এবং অন্যান্য বিভাগের সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে দুইজন ভর্তি রয়েছেন।

এছাড়া চলতি বছরের ১ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১২৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৯ জন।

অন্যদিকে, গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *