1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দেশের চাহিদা না মিটিয়ে ইলিশ রফতানি নয় : মৎস্য উপদেষ্টা - আজকের কাগজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম:
অভিনয়ের বাইরে পশ্চিমবঙ্গে ভিন্ন মঞ্চে জয়া আহসান ১৫ বছরের কমবয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী নওগাঁয় পানিতে ডুবে নবদম্পতির মৃত্যু, শয়ন ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ‎কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন ‎ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ দেড় মাসেও আবাসন বৃত্তি পাননি জবির ২৮০ শিক্ষার্থী রংপুর-কুড়িগ্রাম লাইনে শাটডাউন, বিদ্যুৎ বিঘ্নের শঙ্কা নোবিপ্রবিতে মোবাইল চার্জিং বুথ স্থাপন আর্থিক চাপে টিউশনি-খণ্ডকালীন কাজে ঝুঁকছেন ববি শিক্ষার্থীরা

দেশের চাহিদা না মিটিয়ে ইলিশ রফতানি নয় : মৎস্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১১ আগস্ট, ২০২৪ ১:০৫ পিএম
শেয়ার করুন

দেশের মানুষের চাহিদা না মিটিয়ে ইলিশ মাছ রফতানি করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

দায়িত্ব নেয়ার পর রোববার (১১ আগস্ট) সচিবালয়ের নিজ দফতরে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ইলিশের দাম যেন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘এটা রফতানির চাইতে আমাদের বেশি চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়, এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়।’

‘দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনোভাবেই অ্যাপ্রুভ করি না,’ বলেন তিনি।

এছাড়া সিন্ডিকেট বা চাঁদাবাজির কারণে যেন ডিম-দুধের নাম না বাড়ে, সেই লক্ষ্যেও সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন তিনি।

সূত্র : বিবিসি

এই বিভাগের আরো খবর