1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দ্বিতীয় বারের মতো বাঙলা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক নাহিদা পারভীন - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রামুতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক অন্ধ্র উপকূলে আঘাত হানল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব জাপান ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দ্বিতীয় বারের মতো বাঙলা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক নাহিদা পারভীন

বাঙলা কলেজ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ ৪:৩২ পিএম
শেয়ার করুন

সরকারি বাঙলা কলেজ, ঢাকা-তে শিক্ষক পরিষদের নির্বাচন ২০২৫ আজ মঙ্গলবার (২৪ জুন) এক উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ নির্বাচনে শিক্ষক সমাজের সক্রিয় অংশগ্রহণে এবং গণতান্ত্রিক চেতনার ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন হয়। সকাল থেকেই কলেজ প্রাঙ্গণে প্রাণচাঞ্চল্য ও অংশগ্রহণের উচ্ছ্বাস দেখা যায়। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৬২ জন।

নির্বাচনে সম্পাদক পদে বিপুল ভোটে পুনরায় নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জনাব নাহিদা পারভীন। তার পূর্ব অভিজ্ঞতা ও কাজের সফলতা শিক্ষক সমাজের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহ আলম। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মোঃ আবদুল মুকীত।
দপ্তর সম্পাদক হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক হাসান আলী এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সায়লা ইয়াসমিন প্রিয়া।
এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, প্রফেসর মোঃ জামান রিজভী (অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ),তাহিয়া সারওয়ার (সহযোগী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ),তানিয়া হাসিন (সহকারী অধ্যাপক, মৃত্তিকাবিজ্ঞান বিভাগ)।
নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় প্রধান নির্বাচন কমিশনার হিসেব দায়িত্ব পালনকারী হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রাব্বানীর তত্ত্বাবধানে।
নির্বাচন কমিশনার হিসেবে সহযোগিতা করেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মোঃ রেদওয়ানুর রহমান এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কামরুন নাহার।
তাদের পেশাদারিত্বপূর্ণ ভূমিকা এবং সুষ্ঠু ব্যবস্থাপনায় নির্বাচন প্রক্রিয়াটি নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হয়।

নির্বাচনের পর পুনরায় নির্বাচিত সম্পাদক নাহিদা পারভীন বলেন, শিক্ষক সমাজের এই আস্থা তিনি দায়িত্ব, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালনে সচেষ্ট থাকবেন। তার মতে, শিক্ষক পরিষদ শুধু একটি কমিটি নয়, বরং এটি শিক্ষার পরিবেশ, নীতিনৈতিকতা ও সহকর্মীদের মাঝে সহমর্মিতার প্রতিফলন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, সকল সহকর্মীর সহযোগিতা নিয়ে তিনি একটি ইতিবাচক, কার্যকর ও শিক্ষাবান্ধব কর্মপরিবেশ গড়ে তুলবেন। শিক্ষকদের অধিকার রক্ষা এবং গঠনমূলক আলোচনা ও অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নই হবে পরিষদের মূল লক্ষ্য।

নতুন পরিষদের অন্য সদস্যরাও জানিয়েছেন, তারা শিক্ষক সমাজের স্বার্থ, মর্যাদা ও অধিকার রক্ষায় প্রশাসনের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করে যাবেন।

অনেকেই মনে করেন, এই নির্বাচন সরকারি বাঙলা কলেজে গণতান্ত্রিক মূল্যবোধ ও সহমর্মিতার একটি সুন্দর উদাহরণ হয়ে থাকবে।

এই বিভাগের আরো খবর