1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় অবৈধ রিং জাল পুড়িয়ে মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও - আজকের কাগজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কাস্পিয়ানের প্রতিশোধ নিতে ইউক্রেনের বন্দরে হামলার পরিকল্পনা করেছিল ইরান ১৬ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন পিএসসির ৮ ক্যাটাগরির পদে ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস ভারতে পালাতে গিয়ে যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইগাতীতে ভাতিজার হাতে চাঁচি খুন মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর বন্ধ করে কর্মস্থল ফাঁকি,৭ জন ডাক্তারকে শোকজ কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

নওগাঁয় অবৈধ রিং জাল পুড়িয়ে মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ৯:৪৬ পিএম
শেয়ার করুন

নওগাঁর রাণীনগরে অবৈধ রিং জাল পুড়িয়ে অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও। মৎস্য শিকারীদের অবৈধভাবে মাছ শিকারের কারণে ছোট যমুনা নদী থেকে দিনদিন মা-মাছ কমে যাচ্ছে। ফলে অবৈধ মৎস্য শিকারীদের দৌরাত্ম্য কমাতে উপজেলার কুজাইল দক্ষিণ পাড়া এলাকায় তারাপালেরদহ নামক স্থানে এ অভয়াশ্রম ঘোষণা করেন তিনি।
১২ মার্চ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে মৎস্য অফিসের আয়োজনে অভয়াশ্রম ঘোষণা করা হয়। এর আগে ওইস্থান থেকে জব্দকৃত রিং জাল পুড়িয়ে দেয়া হয়। এর আগে মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা কমিটি ও স্থানীয় গণ্যমান্য কর্মী এবং সুফলভোগীদের নিয়ে সচেতনতামূলক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান। ইউএনও মোঃ রাকিবুল হাসান বলেন, মাছে ভাতে আমরা বাঙ্গালী। তাই মাছ আমাদের প্রয়োজনীয় খাদ্য। কাজেই মৎস্য সম্পদ রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব। অভয়াশ্রম সুরক্ষিত থাকলে এ এলাকার মানুষ দীর্ঘমেয়াদে এর সুফল পাবে। তবে কেউ যদি নিষেধ অমান্য করে অবৈধভাবে মাছ শিকারের চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর