রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম:
তিন দিন পর কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে শুরু জাহাজ চলাচল প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যম: ঢাকা শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ ঠেকাতে নীতিমালার নির্দেশ এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলাফল কাল গৌরীপুরে গাছের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক নিহত: আহত ৩ পা টিপে দেওয়ার কথা বলে ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ, হিলিতে মামা আটক মানিকগঞ্জে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন টানা বৃষ্টিতে ত্রিশালে আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক সীমান্ত পেরিয়ে ঢাকার পথে ভারতীয় অলিভ অয়েল, ভূরুঙ্গামারীতে জব্দ বিশ্ববাজারের চাহিদায় আধুনিক ও দক্ষ শিক্ষার্থী গড়ার তাগিদ রাষ্ট্রপতির

টানা বৃষ্টিতে ত্রিশালে আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক

ত্রিশাল উপজেলা (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৬:৫৭ পিএম
Advertisement
শেয়ার করুন

টানা তিন দিনের অসময়ের বৃষ্টিতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠে থাকা পাকা ও আধাপাকা আমন ধানের পাশাপাশি আগাম শীতকালীন শাকসবজির খেত পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা।

​উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, টানা বর্ষণ ও দমকা হাওয়ায় মাঠের অধিকাংশ পাকা ও আধাপাকা আমন ধান মাটিতে নুয়ে পড়েছে। নিচু এলাকার ধানখেতগুলোতে হাঁটুপানি জমে যাওয়ায় পাকা ধানে চিটা ধরা এবং খেতের ভেতরেই ধান অঙ্কুরিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ধান কাটার ভরা মৌসুমে এমন বৈরী আবহাওয়ায় ফসল ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

​ধানের পাশাপাশি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে শীতকালীন সবজি। বৃষ্টির পানি জমে থাকায় বেগুন, শিম, ফুলকপি, বাঁধাকপি ও শাকসবজির গাছের গোড়া পচে যাওয়ার উপক্রম হয়েছে। বিশেষ করে ফুল ও ফল ধরা সবজি গাছগুলোর ফুল ঝরে পড়ে ফলন বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছে।

​স্থানীয় কৃষক শফিকুল ইসলাম বলেন, “কয়েক দিনের মধ্যেই ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু টানা বৃষ্টিতে পাকা ধান মাটিতে শুয়ে পড়েছে। পানিতে ডুবে থাকায় এখন ধান নষ্ট হয়ে যাওয়ার ভয় পাচ্ছি।”

​সবজি চাষি আশিক আহমেদ জানান, তিন দিনের বৃষ্টিতে তাঁর খেতের বেগুন ও শিমের ফুলে পানি জমে নষ্ট হয়ে যাচ্ছে। ধারদেনা করে চাষাবাদ করে এখন কীভাবে লোকসান সামাল দেবেন, তা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

​এ বিষয়ে ত্রিশাল উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান জানান, অসময়ের এই টানা বৃষ্টিতে উপজেলার আমন ধান ও শীতকালীন সবজির কিছুটা ক্ষতি হয়েছে। মাঠপর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কাজ করছেন এবং প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে এলে দ্রুত খেত থেকে জমে থাকা পানি নিষ্কাশন এবং সবজি খেতের পরিচর্যার জন্য কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

এই বিভাগের আরো খবর