1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় কৃষকের মাঠের ধান কেটে ঘরে তুলে দিলেন এমপি ফজলে হুদা বাবুল - আজকের কাগজ
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসি গ্রেফতার মুন্সীগঞ্জে প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনালে চ্যাম্পিয়ন মুরমা বয়েজ ক্লাব স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরের ২ কমিটিতে আলোচনায় যারা প্রবাসীদের জন্য আধুনিক আবাসন প্রকল্প, ২ মাসের মধ্যে মিলবে ‘প্রবাসী কার্ড’ ফেসবুকে সমালোচনার পর প্রত্যাহার হচ্ছেন এসপিরা বাসাভাড়ার টাকা শোধে স্ত্রী-মেয়েকেই বাড়িওয়ালার হাতে তুলে দেন স্বামী! রোববার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় পুলিশকে মারধর করে হাতকড়াসহ আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৭ রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ডিমএমপিতে বড় রদবদল

নওগাঁয় কৃষকের মাঠের ধান কেটে ঘরে তুলে দিলেন এমপি ফজলে হুদা বাবুল

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২৬ ৬:৫৫ পিএম
শেয়ার করুন

নওগাঁর মহাদেবপুরে মাঠের বোরো ধান কেটে কৃষকের ঘরে তুলে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি ফজলে হুদা। ১৬ মে শনিবার সকালে নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল মহাদেবপুর উপজেলার চেরাগপুর গ্রামের এক মাঠে কৃষকদের সঙ্গে ধান কেটে ঘরে তুলে দেয়ার ঘটনায় এলাকা জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয়রা জানান, এমপি ফজলে হুদা বাবুল চেরাগপুর ইউনিয়নের গ্রামীণ সড়ক দিয়ে যাওয়ার সময় আকর্ষিক ভাবে তাঁর ব্যবহৃত গাড়ি থেকে নেমে পড়েন এবং মাঠে বোরোধান কাটায় নিয়োজিত কৃষকদের সঙ্গে তিনিও ধান কাটতে শুরু করেন। এমপি নিজ হাতে কাস্তে ধরে ধান কেটে কৃষকের ঘরে তুলে দেয়ার এমন দৃশ্য দেখে ওই সময় মাঠে কাজ করা কৃষক-কৃষাণীদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
এমপির ধান কেটে দেয়া দেখে তাঁর সঙ্গে থাকা কয়েকজন রাজনৈতিক সহকর্মীও ধান কেটে কৃষকের ঘরে তুলে দিতে অংশ গ্রহণ করেন। স্থানীয় কৃষক জাহাঙ্গীর আলম বলেন, এমপি ফজলে হুদা বাবুল চলতি বোরো মৌসুমে কৃষকদের পাশে দাঁড়িয়ে মানবিক ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মহাদেবপুর-বদলগাছী নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
কৃষক আলমগীর হোসেন বলেন,চলতি মৌসুমে বোরোধান কাটা ও মাড়াইয়ে শ্রমিক সংকট এবং অতিরিক্ত মজুরির কারণে যখন কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন, ঠিক তখনই এমপি ফজলে হুদা বাবুল মাঠে নেমে কৃষকদের পাশে দাঁড়ালেন এবং সংগঠনের নেতা কর্মীদের কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন। এসময় এমপি ধান খেতের আইলে বসে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও সম্ভাবনার বিষয় মনোযোগ দিয়ে শোনেন। স্থানীয় কৃষকরা জানান, একজন এমপি হয়ে মাঠে নেমে কৃষকের সঙ্গে কাজ করা সত্যিই বিরল ও প্রশংসনীয়। এতে কৃষকদের মাঝে নতুন করে উৎসাহ ও আত্মবিশ্বাস তৈরি হয়েছে। তারা মনে করছেন, তাদের পাশে একজন সত্যিকারের অভিভাবক রয়েছেন। ওই মাঠে এমপি ধান কাটছে এমন খবর পেয়ে চেরাগপুরসহ আশপাশের গ্রামের গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে উপস্থিত হয়। এ বিষয়ে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন,কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের কষ্ট লাঘবে সবসময় আমি পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।

এই বিভাগের আরো খবর