1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় ছাত্রাবাসে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম:
মুরাদনগরে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রামুতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক অন্ধ্র উপকূলে আঘাত হানল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব

নওগাঁয় ছাত্রাবাসে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৯:৫০ পিএম
শেয়ার করুন

নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৫) নামে নওগাঁ সরকারি কলেজের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।২৫ জুলাই শনিবার সকালে শহরের ভা বাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকার জননী ছাত্রাবাস থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইমন নওগাঁর মান্দা উপজেলার সদর ইউনিয়নের মাগুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্বজনরা জানায়,লেখা পড়ার সুবিধার্থে ইমন জননী ছাত্রাবাসের একটি ডাবল রুমে একাই থাকতেন। প্রতিদিন পরিবারের সদস্যদের সঙ্গে তার যোগাযোগ হলেও শুক্রবার রাতে তার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। এতে তার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পরে এবং শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তার মামা ওই ছাত্রাবাসে যান। কক্ষের সামনে গিয়ে বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে অন্য শিক্ষার্থীদের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তিনি।এসময় কক্ষের ভেতরে ফ্যানের রডের সঙ্গে ইমনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়। নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগের আরো খবর