1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁর ধামইরহাটে গ্রিন ভয়েসের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, এক এএসপির বাধ্যতামূলক অবসর যশোরে ২ আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ৪৪ বছরে অ্যান হ্যাথওয়ে: পাঁচ ছবির আয় ৩৫ হাজার কোটি টাকা দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ’র নৈরাজ্যের বিরুদ্ধে শাহআলীতে যুবদলের বিক্ষোভ মিছিল স্থগিত হলো বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ বাড়ি ফেরা হলো না, গরুবোঝাই নসিমনের সঙ্গে সংঘর্ষে নিহত ব্যাংক কর্মী! দাগনভূঞায় বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়, ২৩ ভরি সোনা ও টাকা লুট

নওগাঁর ধামইরহাটে গ্রিন ভয়েসের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উজ্জ্বল কুমার সরকার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ ৮:১৩ এএম
শেয়ার করুন

নওগাঁর ধামইইরহাটে গ্রীন ভয়েসের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। গ্রীন ভয়েসের আয়োজনে ১৯ এপ্রিল বিকেলে গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আলমগীর কবিরের নেতৃত্বে স্থানীয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, সামাজিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবেশ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গ এবং সর্ব সাধারণের অংশগ্রহণে এক বর্নাঢ্য ও র‌্যালি আগ্রাদিগুন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে আগ্রাদ্বিগুন এম এল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভায় মিলিত হয়।সভার সভাপতিত্ব করেন, গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র সাধারণ সম্পাদক আলমগীর কবির।

গ্রীন ভয়েসের নওগাঁ জেলা সমন্বয়ক ফারুক হোসেন সবুজের সঞ্চালনায় “গ্রীন ভয়েস” এর কার্যক্রম এবং সমাজে এর গুরুত্ব বিষয়ে দিক নির্দেশনাম‚লক বক্তব্য প্রদান করেন, আগ্রাদী কোন কলেজের অধ্যক্ষ মুজাফফর রহমান, চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক খেলাল ই রব্বানী, আগাদিগুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ, সাপাহার চান মোহাম্মদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, আগাদিগুন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আয়েন উদ্দিন, গ্রীন ভয়েস এর নওগাঁ জেলাসহকারী সমন্বয়ক শাকিল কবির।

এই বিভাগের আরো খবর