1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নগরকান্দায় পাচারের সময় ৩৩ বস্তা সরকারি চাল উদ্ধার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

নগরকান্দায় পাচারের সময় ৩৩ বস্তা সরকারি চাল উদ্ধার

মিজানুর রহমান
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ ১২:০৯ পিএম
শেয়ার করুন

ফরিদপুরের নগরকান্দায় পাচারের সময় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ নভেম্বর) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুম বিল্লাহ চাল উদ্ধার করেন। 

স্থানীয় লোকজন ও উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার তালমা বাজার থেকে ৩৩ বস্তা চাল পাচারের উদ্দেশ্য মহিলা রোড বাজারে যাওয়ার পথে কোনাগ্রাম নামক স্হানে সরকারি চাউল দেখে স্থানীয় লোকজন আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন পুলিশের সহযোগিতায় চালের বস্তা উদ্ধার করেন। সে সময় চাল পাচারকারী কাবুল চাল রেখে পালিয়ে যায়।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুম বিল্লাহ বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল উপকারভোগীদের মধ্যে বিতরণের জন্য ডিলারকে বরাদ্দ দেওয়া হয়েছিল। পাচারের সময় ৩৩ বস্তা চাল উদ্ধার করা হয়। এঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। । এ ছাড়া খাদ্য কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, তালমা বাজারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার রাফেজা বেগমের চাল বলে জানতে পেরেছি। নগরকান্দা থানায় জিডি করা হয়েছে । তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *