1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নৌকার প্রার্থী আব্দুল হাইয়ের বিরুদ্ধে ইসির মামলার নির্দেশ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নৌকার প্রার্থী আব্দুল হাইয়ের বিরুদ্ধে ইসির মামলার নির্দেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ১:২৬ পিএম
শেয়ার করুন

ঝিনাইদহ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাইয়ের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রবিবার ইসির উপসচিব মো. আতিয়ার রহমান নির্দেশনাটি শৈলকূপার উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, শৈলকূপা থানাধীন ১৪ নম্বর দুধসর ইউনিয়নের ভাটই বাজারে সাপ্তাহিক হাটবারের দিনে বিকেল আনুমানিক ৪টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই এর অনুসারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে মহড়া দেয়। জনগণের মনে ভীতি সঞ্চার করায় নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে মো. আব্দুল হাই ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’ এর বিধি ৮(ক), ১১(ক) ও বিধি ১২ এর লঙ্ঘন করেছেন।

ওই বিধি লঙ্ঘন করায় অভিযুক্ত প্রার্থী ও অনুসারীদের বিরুদ্ধে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়মিত অভিযোগ দায়েরের জন্য নির্দেশনা দিয়েছে কমিশন।

এই বিভাগের আরো খবর