
নওগাঁর পত্নীতলায় আউস ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।
উপজেলার কাঞ্চন নাদৌড়সহ বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায় আউস ধান কাটা মাড়ায় ব্যস্ত সময় পার করছেন এলাকার কৃষকেরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১টি পৌরসভা ও ১১ টি ইউনিয়নে চলতি আউস মৌসুমে প্রায় ৬ হাজার ৬ শত ৬০ হেক্টর জমিতে আউস ধান চাষ করা হয়েছে। আউস মৌসুমে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৮ হাজার ৬ শত ৪০ মেট্রিকটন নির্ধারণ করা হয়েছে।
উপজেলায় উচ্চ ফলনশীল ব্রিধান-৪৮,৫৬,৯৮সহ স্থানীয় বিভিন্ন জাতের আউস ধান চাষ করা হয়েছে।
উপজেলার বেঙডোম এলাকার কৃষক অনিল চন্দ্র জানায়, এ বছর প্রায় ৫ বিঘা জমিতে ধান চাষ করেছি। বিঘা প্রতি ১৫ থেকে ১৬ মণ করে ধান হচ্ছে। ধান কাটতে বিঘা প্রতি ৩ থেকে ৪ মণ ধান দিতে হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগবালাই কম হওয়ায় ভাল ফলন হয়েছে।ধানের দাম ভাল থাকলে কৃষকেরা লাভবান হবেন।