1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যা রুমায় - আজকের কাগজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২ আরেকটি নতুন সিটি করপোরেশন হচ্ছে এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেক জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি একতলা থেকে লাফিয়ে কোনো রকম বেঁচে ফিরেছি: স্নিগ্ধা চৌধুরী জ্বিনের মাধ্যমে স্বর্ণ দ্বিগুণ, চরফ্যাশনে প্রতারণা মামলায় ৪ জন আটক ঝিনাইগাতীতে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের রাস্তা পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী টানা বর্ষণে চরফ্যাশনের গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাঁচা রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ! জুলাই পরবর্তী সময়ে বেরোবির গণিত বিভাগ নির্বাচনে প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতারা

পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যা রুমায়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২ ১:১৫ পিএম
শেয়ার করুন

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম আবু পাড়ায় জুম চাষের জমি নিয়ে বিরোধের জের ধরে গ্রামবাসীর হামলায় পাড়ার প্রধান (কারবারি) লেং রুই ম্রো (৬০) এবং ৪ ছেলে নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দুর্গম গ্যালেঙ্গা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডভুক্ত আবু পাড়ায় এ ঘটনা ঘটে। রুমা মুরুং বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির আহমেদ সিকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশের একটি দল শুক্রবার সকালে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় দুপুর ৩টা পর্যন্ত তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

গ্যালেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মেনরত ম্রো জানান, জুম চাষের জমি নিয়ে সৃষ্ট বিরোধের মীমাংসার লক্ষ্যে বৃহস্পতিবার রাতে একটি শালিশ বসে। এতে কারবারির সিদ্ধান্তে বিক্ষুব্ধ হয়ে গ্রামের বেশ কয়েকজন সংঘবদ্ধ হয়ে তাদের দা দিয়ে কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই নিহত হন লেং রুই ম্রো (কারবারি) এবং তার বড় ছেলে রুই থুই ম্রো (৪৫)। গুরুতর আহত কারবারির অপর ৩ ছেলে লেং রুং ম্রো (৪২), মেনওয়াই ম্রো (৩৭) ও রিংরাও ম্রো (৩৫) পরে মারা যান বলে জানতে পেরেছি।

মেনরত ম্রো জানান, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। সেখানে গিয়ে বিস্তারিত জানতে পারবেন।

এই বিভাগের আরো খবর