1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জ্বিনের মাধ্যমে স্বর্ণ দ্বিগুণ, চরফ্যাশনে প্রতারণা মামলায় ৪ জন আটক - আজকের কাগজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম:
কাস্পিয়ানের প্রতিশোধ নিতে ইউক্রেনের বন্দরে হামলার পরিকল্পনা করেছিল ইরান ১৬ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন পিএসসির ৮ ক্যাটাগরির পদে ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস ভারতে পালাতে গিয়ে যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইগাতীতে ভাতিজার হাতে চাঁচি খুন মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর বন্ধ করে কর্মস্থল ফাঁকি,৭ জন ডাক্তারকে শোকজ কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

জ্বিনের মাধ্যমে স্বর্ণ দ্বিগুণ, চরফ্যাশনে প্রতারণা মামলায় ৪ জন আটক

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ৮:৩৪ পিএম
শেয়ার করুন

চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকায় জ্বিনের মাধ্যমে স্বর্ণ দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে স্বর্ণ আত্মসাতের অভিযোগে একটি প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোসা. খাদিজা থানায় দায়ের করা লিখিত অভিযোগে ছয়জনকে আসামি করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্তরা জ্বিন হাজির করে স্বর্ণ দ্বিগুণ করে দেওয়ার কথা বলে বিভিন্ন জনের থেকে মোট ১০ ভরি ১১ আনা স্বর্ণ নগদ৫২ হাজার টাকা আত্মসাৎ করেন।
অভিযোগের ভিত্তিতে দুলারহাট থানা পুলিশ অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে সক্রিয় বলে অভিযোগ থাকা প্রতারক চক্রের চার সদস্যকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন— মোসা. মুক্তা (২৬), স্বামী: আল-আমিন; মোসা. রুমা, স্বামী: মো. মামুন; স্বপন ফরাজী (৫০), পিতা: আব্দুল লতিফ; এবং মো. আল-আমিন (২৬), পিতা: স্বপন ফরাজী। তাদের নুরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে আটক করা হয়।
দুলারহাট থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এই বিভাগের আরো খবর