1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ - আজকের কাগজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
এসআরবি বিলের ৮ বিষয়ে বিরোধী দলের ভিন্নমত নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’ আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি পরিচয়ে বিয়ে দিতেন স্বামী বিআরটিএ-তে ছদ্মবেশে দুদক, ঘুস নিতে গিয়ে ধরা আনসার সদস্য কুবিতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে ‘ক্যারিয়ার মাস্টারক্লাস’ মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, ৩ পাইপলাইন ধ্বংস সবুজ বাংলাদেশ বিনির্মাণে চৌদ্দগ্রাম পৌরসভার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ

মনিরুজ্জামান খান
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ ৩:০৯ পিএম
শেয়ার করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (২ মে) বৃহস্পতিবার সকালে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ে প্রতিদ্বন্দ্বী ৬ জন চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়ায় হয়েছে।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ পেয়েছেন “মোটর সাইকেল” প্রতীক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন পেয়েছেন “শালিক পাখি” প্রতীক, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল পেয়েছেন “দোয়াত কলম” প্রতীক, তৌহিদুর আমিন মন্ডল সুমন পেয়েছেন “ঘোড়া” প্রতীক, নাজিবুর রহমান নয়ন পেয়েছেন (আনারস) প্রতীক ও এ্যাড. জরিদুল হক পেয়েছেন “কাপ পিরিচ” প্রতীক। প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়ে ভোটারদের নিকট ভোট ও দোয়া কামনা করেন প্রার্থীরা। প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নির্বাচনী আচারণবিধি মেনে প্রচার প্রচারণা চালানো আহবান জানান।

উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলার একটি পৌরসভা এবং উপজেলার ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৩ হাজার ২ শত ৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯ হাজার ২’শ ৬ জন ও মহিলা ১ লাখ ১৪ হাজার ২ জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন। এর আগে ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়। এতে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন। এরপর ২ মে প্রতীক বরাদ্দ দেওয়া হয়, আগামী ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরো খবর