1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পানি-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন শাবিপ্রবি উপাচার্যের বাসভবনে - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মামা কারাগারে প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, মোট বহরে যুক্ত হবে ২৫টি মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া জ্বালানি তেলের দাম বাড়ানোর আর পরিকল্পনা নেই, সুযোগ এলে কমানো হবে: প্রতিমন্ত্রী অমিত ধর্মপাশায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও রেলি অনুষ্ঠিত পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে চৌদ্দগ্রামে বিএনপির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পানি-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন শাবিপ্রবি উপাচার্যের বাসভবনে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২ ২:৫৭ পিএম
শেয়ার করুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের বাসভবনের পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের অন্যতম মুখপাত্র সাদিয়া আফরিন আজ রোববার রাত পৌনে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে উপাচার্যের বাসভবনের সামনে মানব দেয়াল তৈরি করা হয়। আন্দোলনকারীরা জানান, তারা পুলিশ ছাড়া উপাচার্যের বাসভবনে কাউকে ঢুকতে অথবা বের হতে দেবেন না। এরপর বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে দেন তারা।

চলমান এ সংকট নিরসনে গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীতে শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনে শাবিপ্রবির কয়েকজন শিক্ষকের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ওই আলোচনায় আন্দোলনকারীদের প্রতিনিধি দলের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু পরে আন্দোলনরত সহপাঠীদের রেখে প্রতিনিধিরা ঢাকায় আসতে রাজি হননি।

শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের আলোচনায় বসার জন্য আহ্বান জানান। এর কয়েক ঘণ্টার মধ্যেই এদিন মধ্যরাতে অনলাইনে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীরা।

তবে এ আলোচনায় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা জানান, তারা তাদের একদফা দাবিতে অনড় আছেন।

এদিকে, আজ সন্ধ্যায় উপাচার্যের পদত্যাগ দাবিতে চালিয়ে যাওয়া অনশনের ১০০ ঘণ্টা পূর্ণ হয়। ক্যাম্পাসে এরপর বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

গত ১৩ জানুয়ারি রাত থেকে প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলন ১৬ জানুয়ারি পুলিশি অ্যাকশনের পর উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

গত বুধবার বিকেল ২টা ৫০ মিনিট থেকে ২৪ জন শিক্ষার্থী আমরণ অনশনে বসেন। পরবর্তীতে একজন শিক্ষার্থীর বাবা হৃদরোগে আক্রান্ত হলে তিনি বাড়িতে চলে যান। পরে গতকাল শনিবার থেকে স্বেচ্ছা গণঅনশন কর্মসূচি ঘোষণা করা হয়।

এই বিভাগের আরো খবর