1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা - আজকের কাগজ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাইবার স্পেসেও মাদক-বাণিজ্যের শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস ‘ব্যবসা করতে এককালীন ২ কোটি ও মাসে ১০ লাখ চাঁদা দিতে হবে’ ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সিতে খেলবে আর্জেন্টিনা পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গত মানুষের প্রয়োজনে সব রকম সহায়তা দিচ্ছে সরকার : জ্বালানি প্রতিমন্ত্রী জনগণের কল্যাণে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ টেকনাফের শাহ পরীর দ্বীপে একশো পরিবারের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ৮:৩৭ পিএম
শেয়ার করুন

উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে নিয়মিতকৃত ও অবসরমুখী কর্মকর্তা-কর্মচারীদের পেনশন ও আনুতোষিকের অধিকার রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে গভর্নমেন্ট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ।

সংগঠনটির মহাসচিব মো. নজরুল ইসলাম এক বিবৃতিতে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রণীত ‘উন্নয়ন প্রকল্প হতে রাজস্ব বাজেটে স্থানান্তরিত পদের পদধারীদের নিয়মিতকরণ ও জ্যেষ্ঠতা নির্ধারণ বিধিমালা, ২০০৫’ অনুযায়ী উন্নয়ন ও রাজস্ব—উভয় খাতে চাকরির সময় গণনা করে সব চাকরিগত সুযোগ-সুবিধা বহাল রাখতে হবে।

তিনি দাবি করেন, অর্থ বিভাগের ২০০৮ ও ২০১১ সালের কয়েকটি মতামত ও ব্যাখ্যা উক্ত বিধিমালার সঙ্গে সাংঘর্ষিক। এসব বিতর্কিত ব্যাখ্যা প্রত্যাহার না হওয়ায় শত শত অবসরমুখী কর্মকর্তা-কর্মচারী তাদের প্রাপ্য পেনশন ও আনুতোষিকের অর্থ সময়মতো তুলতে পারছেন না। অনেক ক্ষেত্রে অন্যায়ভাবে পেনশন ও আনুতোষিকের অর্থ কর্তন করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিধিমালা যথাযথভাবে অনুসরণ না করায় নিয়মিতকৃত কর্মচারীরা প্রশাসনিক ও আর্থিক হয়রানির শিকার হচ্ছেন। এতে অবসরের দ্বারপ্রান্তে থাকা অনেক কর্মকর্তা-কর্মচারী চরম দুর্ভোগে পড়েছেন এবং সহস্রাধিক কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন বলে দাবি সংগঠনটির।

গভর্নমেন্ট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অবিলম্বে অর্থ বিভাগের বিতর্কিত মতামত ও ব্যাখ্যা প্রত্যাহার, নিয়মিতকৃত কর্মচারীদের পেনশন ও আনুতোষিক থেকে অর্থ কর্তন বন্ধ এবং সরকারের বিদ্যমান বিধিমালা অনুযায়ী তাদের সব প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

এই বিভাগের আরো খবর