1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা - আজকের কাগজ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর যুবলীগ সম্পাদক নিখিলের ভাইসহ দুইজন কারাগারে ‘প্রাথমিকের বঞ্চিতদের রোববারের মধ্যে নিয়োগপত্র দিতে হবে’ ‘তেল-গ্যাসের সংকট নেই, এখন কী নিয়ে আন্দোলন করবেন’ মিয়ানমারের গণহত্যা মামলার রায় ঘোষণা হতে পারে আগামী মাসে ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন দেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে একদিনে আরও তিন মৃত্যু, মোট ১০৮৭ নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে সাংবাদিক সূর্য আটক বদলাচ্ছে পুলিশের বিশেষ ২ ইউনিটের নাম ‘অপরাধীর রাজনৈতিক পরিচয় দেখা হবে না, রাড্ডায় পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা’

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ৮:৩৭ পিএম
শেয়ার করুন

উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে নিয়মিতকৃত ও অবসরমুখী কর্মকর্তা-কর্মচারীদের পেনশন ও আনুতোষিকের অধিকার রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে গভর্নমেন্ট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ।

সংগঠনটির মহাসচিব মো. নজরুল ইসলাম এক বিবৃতিতে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রণীত ‘উন্নয়ন প্রকল্প হতে রাজস্ব বাজেটে স্থানান্তরিত পদের পদধারীদের নিয়মিতকরণ ও জ্যেষ্ঠতা নির্ধারণ বিধিমালা, ২০০৫’ অনুযায়ী উন্নয়ন ও রাজস্ব—উভয় খাতে চাকরির সময় গণনা করে সব চাকরিগত সুযোগ-সুবিধা বহাল রাখতে হবে।

তিনি দাবি করেন, অর্থ বিভাগের ২০০৮ ও ২০১১ সালের কয়েকটি মতামত ও ব্যাখ্যা উক্ত বিধিমালার সঙ্গে সাংঘর্ষিক। এসব বিতর্কিত ব্যাখ্যা প্রত্যাহার না হওয়ায় শত শত অবসরমুখী কর্মকর্তা-কর্মচারী তাদের প্রাপ্য পেনশন ও আনুতোষিকের অর্থ সময়মতো তুলতে পারছেন না। অনেক ক্ষেত্রে অন্যায়ভাবে পেনশন ও আনুতোষিকের অর্থ কর্তন করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিধিমালা যথাযথভাবে অনুসরণ না করায় নিয়মিতকৃত কর্মচারীরা প্রশাসনিক ও আর্থিক হয়রানির শিকার হচ্ছেন। এতে অবসরের দ্বারপ্রান্তে থাকা অনেক কর্মকর্তা-কর্মচারী চরম দুর্ভোগে পড়েছেন এবং সহস্রাধিক কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন বলে দাবি সংগঠনটির।

গভর্নমেন্ট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অবিলম্বে অর্থ বিভাগের বিতর্কিত মতামত ও ব্যাখ্যা প্রত্যাহার, নিয়মিতকৃত কর্মচারীদের পেনশন ও আনুতোষিক থেকে অর্থ কর্তন বন্ধ এবং সরকারের বিদ্যমান বিধিমালা অনুযায়ী তাদের সব প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

এই বিভাগের আরো খবর