1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ, পেতে যা করতে হবে - আজকের কাগজ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম:
গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি নওগাঁয় ঐতিহাসিক হিন্দুবাঘা ধামে দুই কোটি টাকা ব্যায়ে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত হাসিনা সরকার পতনের ১ দফা কীভাবে এসেছিল জানালেন রাশেদ কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে বেড়েই চলেছে বন্দুক হামলা, ছয় বছরে ঝরেছে শতাধিক প্রাণ

ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ, পেতে যা করতে হবে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৯:১৪ পিএম
শেয়ার করুন

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তৈরি ভুয়া কনটেন্ট, প্রোফাইল ও বার্তার ব্যবহার বাড়তে থাকায় ব্যবহারকারীদের প্রকৃত পরিচয় নিশ্চিত করতে নতুন ভেরিফিকেশন ব্যবস্থা চালু করছে মেটা। ‘ফেসবুক ভেরিফায়েড’ নামে এই বিনামূল্যের সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা সেলফি ভিডিও দিয়ে নিজেদের পরিচয় যাচাই করতে পারবেন।

মেটা জানিয়েছে, নতুন এই ব্যবস্থায় ব্যবহারকারীকে একটি ছোট ভিডিও সেলফি ধারণ করতে হবে। এরপর সেটি বিদ্যমান প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে দেখা হবে। পরিচয় নিশ্চিত হলে প্রোফাইলে ভেরিফায়েড ব্যাজ যুক্ত হবে। পুরো প্রক্রিয়াটি বিনামূল্যে এবং সাধারণত কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন হবে।

তবে ভেরিফিকেশনের জন্য ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং তাকে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে। প্রতারণা, জালিয়াতি বা ভুয়া পরিচয়ের সঙ্গে সংশ্লিষ্ট কোনো আচরণের প্রমাণ থাকলে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য বিবেচিত হবে না।

প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু দেশে এই সুবিধা চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে এটি বিশ্বের অন্যান্য অঞ্চলেও সম্প্রসারণ করা হবে।

ভেরিফায়েড ব্যাজ ব্যবহারকারীর প্রোফাইল, ফেসবুক মার্কেটপ্লেস, ডেটিং এবং বিভিন্ন গ্রুপে দেখা যাবে। ভবিষ্যতে ফিডে দেওয়া পোস্টেও এই ব্যাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

একবার পরিচয় যাচাই সম্পন্ন হলে ব্যবহারকারীর অ্যাকাউন্টের সঙ্গে ব্যাজটি যুক্ত থাকবে। এর জন্য কোনো সাবস্ক্রিপশন ফি দিতে হবে না।

তবে ভেরিফায়েড ব্যাজের অর্থ এই নয় যে ফেসবুক ওই ব্যক্তিকে অনুমোদন করছে বা তার বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা দিচ্ছে। ব্যবহারকারীদের ফেসবুকের নীতিমালা, কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং বাণিজ্যিক নীতিমালা মেনে চলতে হবে।

প্রতিষ্ঠানটি বলছে, এআইয়ের ব্যবহার সহজ হওয়ার সঙ্গে সঙ্গে অনলাইনে প্রকৃত মানুষের পরিচয় আলাদা করে চিহ্নিত করা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফেসবুক ভেরিফায়েডের মাধ্যমে ব্যবহারকারীদের অনলাইন যোগাযোগ, কেনাবেচা ও বিভিন্ন আলোচনায় আরও নিরাপদ অভিজ্ঞতা দেওয়াই লক্ষ্য।

এই বিভাগের আরো খবর