1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ববিতে জুলাই কর্মসূচির পরিকল্পনা সভায় আওয়ামীপন্থী শিক্ষকদের উপস্থিতি, সভা বর্জন শিক্ষার্থীদের - আজকের কাগজ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি নওগাঁয় ঐতিহাসিক হিন্দুবাঘা ধামে দুই কোটি টাকা ব্যায়ে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত হাসিনা সরকার পতনের ১ দফা কীভাবে এসেছিল জানালেন রাশেদ কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে বেড়েই চলেছে বন্দুক হামলা, ছয় বছরে ঝরেছে শতাধিক প্রাণ

ববিতে জুলাই কর্মসূচির পরিকল্পনা সভায় আওয়ামীপন্থী শিক্ষকদের উপস্থিতি, সভা বর্জন শিক্ষার্থীদের

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫ ৬:৪৭ এএম
শেয়ার করুন

জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানের কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলমের সভাপতিত্বে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে আয়োজন করা মতবিনিময় সভায় ফ্যাসিস্ট আওয়ামীপন্থী কয়েকজন শিক্ষকদের উপস্থিতিতে ঐ সভা বর্জন করেছে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের নিয়ে বিকল্প আরেকটি সভা করেন উপাচার্য।

বুধবার (৯ জুলাই) বিকেল ৪টায় উপাচার্যের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা এ সভা বর্জন করলে তাদের ছাড়াই উপস্থিত মাত্র ১২ শিক্ষক নিয়ে সভা চালিয়ে যান উপাচার্য।

এবিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আহবায়ক রাকিব আহমেদ বলেন, সভাটিতে জুলাই আন্দোলনের স্বপক্ষের শিক্ষক এবং শিক্ষার্থীদের আহবান করা হয়েছিল। আমরা যখন সভাকক্ষের দিকে যাই তখন দেখতে পাই যে শিক্ষকদের মধ্যে যারা জুলাই আন্দোলনে বিরোধীতাকারী ছিল তারা সভা কক্ষে বসা। তাই আমরা সেই সভা বর্জন করে চলে আসি।

সভায় অংশ নিতে যাওয়া সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আশরাফুল মোল্ল্যা বলেন, জুলাই অভ্যুত্থানে যারা সরাসরি বিরোধিতা করেছে। এক দফার কবর দিতে চেয়েছে। যারা শেখ হাসিনার পাশে দাঁড়াতে চেয়েছে, তাদের নিয়ে আমরা জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে কর্মসূচির পরিকল্পনা করবো সেটা হতে পারেনা। তাই আমরা শিক্ষকদের সাথে ঐ সভাটি বর্জন করি।

বিকল্প সভাটিতে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোকাব্বেল শেখ উপাচার্যের উদ্দেশ্যে বলেন, “আপনি (ভিসি) সকল শিক্ষক-শিক্ষার্থীদের ডেকেছেন, কিন্তু উপস্থিত হয়েছে হাতে গোনা কয়েকজন। এর মূল কারণ, প্রতিটি বিভাগে ফ্যাসিবাদের দোসররা বসে আছে। তারা চায় না জুলাই আন্দোলন সফল হোক। বিচার না হলে কোনো প্রোগ্রামই সফল হবে।

সভায় ববি উপাচার্য (অন্তর্বর্তীকালীন) অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম এ বিষয়ে কথা বলতে বিব্রতবোধ করেন। তিনি শিক্ষার্থীদের টু দ্য পয়েন্টে অর্থাৎ মাসব্যাপী অনুষ্ঠানের কর্মসূচি নির্ধারণের বিষয়ে কথা বলার জন্য বলেন। পরে তার মতামত জানতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

এই বিভাগের আরো খবর