1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বাংলাদেশিসহ আটক ৫ জন মালয়েশিয়ায় - আজকের কাগজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাতের আঁধারে ক্ষুধার্ত ব্যক্তিদের পাশে দাঁড়ালেন সানজিদা ইসলাম তুলি এমপি আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম কালিয়াকৈরে মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার দুই যুবক রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা ভাইরাল ভিডিও কাণ্ডে কুড়িগ্রামে পদ গেল প্যানেল চেয়ারম্যানের ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না গাড়ি থামিয়ে গুলি করে ৭ মাসের শিশুকে হত্যা, বিচার দাবি পরিবারের ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি

বাংলাদেশিসহ আটক ৫ জন মালয়েশিয়ায়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪ ২:১০ পিএম
শেয়ার করুন

বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের ছয়টি পাসপোর্টসহ তিন বাংলাদেশি ও দুইজন ইন্দোনেশিয়ান নারীকে আটক করেছে জহুর ইমিগ্রেশন পুলিশ।

এক বিবৃতিতে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে জহুর বারুর তামান আবাদ এলাকায় এক বাংলাদেশি ক্যাশিয়ারের বিরুদ্ধে ইমিগ্রেশন পুলিশের অভিযানের সময় তাদের আটক করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, জহুর অভিবাসন বিভাগের অভিযানে বাংলাদেশি ক্যাশিয়ারকে গ্রেফতারের পর একটি তালাবদ্ধ কক্ষের ড্রয়ারে লুকিয়ে রাখা বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মোট ছয়টি পাসপোর্ট উদ্ধার করা হয়।

পরে, বাংলাদেশি ক্যাশিয়ারকে অভিবাসন আইন লঙ্ঘন করায় দেশটির ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) এর ৫৫ই ধারায় আটক করা হয়েছে। অন্য দুই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে ইস্যুকৃত পাসপোর্টের শর্ত লঙ্ঘনের জন্য ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর বিধি ১৭(বি) এর অধীনে আটক করা হয়েছে।

এছাড়া দুই ইন্দোনেশিয়ান নারীর কাছে পরিচয়পত্র না থাকায় অভিবাসন আইন ১৯৫৯/৬৩ ধারার ৬ (১)(সি) এর অধীনে আটক করা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এই বিভাগের আরো খবর