1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২ - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক অন্ধ্র উপকূলে আঘাত হানল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব জাপান ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচে ফাহিম একাদশের জয় অনুমোদনহীন নির্মাণের অভিযোগে কুয়াকাটায় ইস্তানবুল হোটেলের কাজ বন্ধ নেতানিয়াহুর লিকুদ পার্টি কি ক্ষমতা হারাচ্ছে? উত্তেজনায় ইসরায়েলি নির্বাচন ঢাকায় নতুন দুই মেট্রোরেল প্রকল্পে ঠিকাদার নিয়োগে ৪ চুক্তি সই

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ ৪:৪৯ এএম
শেয়ার করুন

নরসিংদীর রায়পুরায় দু’টি যাত্রীবাহী বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ১০ জন। আজ মঙ্গলবার ভোরে উপজেলার নীলকুঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ধর্মতীর্থ দিঘীরপাড়া গ্রামের ধনঞ্জয় চন্দ্র দাসের ছেলে সানন্দ দাস (৫৫) এবং একই উপজেলার চৌরাগুধা গ্রামের ইসমাইল মিয়ার ছেলে মো রেনু মিয়া (৬৬)।

পুলিশ জানায়, ভোরে রায়পুরার নীলকুঠি এলাকায় একটি বিআরটিসি বাসের চাকা পাংচার হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। কিশোরগঞ্জের ভৈরবমুখী একটি যাত্রীবাহী বাস ওই বিআরটিসি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। একই সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা নরসিংদীর ইটাখোলাগামী একটি মাছ-ভর্তি একটি ট্রাক বাস দুটোকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে। এ ছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ‘নিহতদের মরদেহ ভৈরব হাইওয়ে থানায় আছে। পরিচয় শনাক্ত ও ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’

এই বিভাগের আরো খবর