1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, মা-ছেলেসহ নিহত ৪ - আজকের কাগজ
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম:
জবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হিউম্যান রাইটস অ্যান্ড মিডিয়া লিটারেসি অলিম্পিয়াড-২০২৬ ভ্রাম্যমাণ আদালতে বাধা দেওয়ার অভিযোগে লেঙ্গুরার সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত ‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব রায় দেয়া হয়নি: সিইসি ‘মব’ সৃষ্টির অভিযোগে রুমিন ফারহানাকে শোকজ দুদকের নজরে বেরোবির নিয়োগ প্রক্রিয়া, চলছে তদন্ত ভাসানচর আমাদেরই থাকবে: হান্নান মাসউদ শীতার্তদের পাশে সীমান্ত ব্যাংক হিলিতে কম্বল বিতরণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় রুয়েটের স্বর্ণজয়: বাংলাদেশ ইতিহাসের তৃতীয় স্বর্ণপদক কুড়িগ্রাম সীমান্তে ৩০ লাখ টাকার চোরাচালান জব্দ

বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, মা-ছেলেসহ নিহত ৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
শেয়ার করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চার জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। আজ রোববার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার মাধবপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-আব্দুল রউফ হাওলাদার (৫০), হুমায়ুন কবির (৪৮), মেরিনা আক্তার (৩২) ও তার ছেলে জুনায়েদ (৩)। আহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, ভাঙ্গার মাধবপুর নামক স্থানে সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে সেখানে আরও দুজন মারা যান।

দুর্ঘটনাকবলিত বাস ও লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। স্বজনরা আসলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *