1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিদেশ পাঠানোর নামে ৫ লাখ টাকা আত্মসাৎ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

বিদেশ পাঠানোর নামে ৫ লাখ টাকা আত্মসাৎ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪ ৪:০৯ পিএম
শেয়ার করুন

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের মো: আলাল আহমদ মাধ্যমে তার বন্ধু রিপন দত্তের স্ত্রী অর্পিতা সেন ও ভাতিজা মাহবুব আলী হৃদয়কে মাল্টা/পোল্যান্ড /ইতালি রাষ্ট্রে পাঠানোর নামে ৫ লাখ ২০ হাজার টাকা মেহেদী হাসান (৩৩) পিতা: আবুল হাসেম খান,সাং-দক্ষিণ শিলাকোটা,দক্ষিণ বাহ্রা,১৩২১,থানা:দোহার,জেলা: ঢাকা,ব্যবসায়ীক ঠিকানা,ওয়ার্ল্ড ভিসা এপ্লিকেশন সেন্টার খ ৪২/১,নড্ডা বাসষ্ট্যান্ড,যমুনা ফিউচার পার্ক,বারিধারা, ঢাকা নামীয় এক প্রতারক আত্মসাৎ করে। অর্পিতা সেন ও মাহবুব আলী হৃদয়কে বিদেশ পাটাতে ব্যার্থ হলে পাওনা ৫ লাখ ২০ হাজার টাকা ফেরত চাইলে বিভিন্ন টালবাহানা শুরু করে।

মেহেদী হাসান টাকা অস্বীকার করলে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর নিরূপায় হয়ে আলাল আহমদ গত ২৪ জানুয়ারি ২০২৪ ইং তারিখে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন, মামলা নং সি আর /২৭/২০২৪ইং।

অভিযোগের সুত্রে জানা যায়, আলাল আহমেদ তার বন্ধুর স্ত্রী অর্পিতা সেন ও ভাতিজা মাহবুব আলী হৃদয়কে মাল্টা/পোল্যান্ড /ইতালি পাঠানোর জন্য মেহেদী হাসান এর সাথে ২১ লাখ টাকায় পাঠাবেন বলে সাব্যস্ত করে নগদ ৫ লাখ ২০ বিশ হাজার টাকা বিভিন্ন সময় প্রদান করেন। কিন্তু কয়েক মাস অতিবাহিত হওয়ার পর অর্পিতা সেন ও মাহবুব আলী হৃদয় বিদেশ পাঠাতে পারেনি। পরে কাগজপত্র চাইলে সে ভুয়া কাগজ দিলে তার জালিয়াতি ধরা পরলে টাকা ফেরত চাইলে প্রতারক মেহেদী হাসান তা অস্বীকার করেন। আলাল আহমদ জানান, অভিযুক্ত মেহেদী হাসান বিভিন্ন সময়ে মামলা তুলে নেওয়ার জন্য তাকে চাপ সৃষ্টি ও মিথ্যা মামলা দিয়ে দেখে নিবে এবং খুন গুমের হুমকি প্রদান করে। মাননীয় আদালতের মাধ্যমে তিনি সুবিচার প্রার্থনা করেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *