1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিয়ে না দেওয়ায় মাকে খুন করা সেই ছেলেকে গ্রেপ্তার - আজকের কাগজ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

বিয়ে না দেওয়ায় মাকে খুন করা সেই ছেলেকে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ২:৫৬ পিএম
শেয়ার করুন

চাঁদপুরের ফরিদগঞ্জে মাকে গলা কেটে হত্যার অভিযোগে তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ওই ছেলেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে। হত্যা মামলাটি করেছেন ওই ছেলের বাবা।

নিহতের নাম- রানু বেগম (৫৭)। তিনি ওই গ্রামের আতর খানের স্ত্রী। এ ঘটনায় আঁতর খান নিজে বাদী হয়ে তাদের ছেলে রাসেলের (২৭) বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, আতর খান ও রানু বেগম দম্পতির ৩ মেয়ে ও ২ ছেলের মধ্যে অভিযুক্ত রাসেল সবার ছোট। তিনি বিয়ে করার জন্য দীর্ঘদিন ধরে তার পরিবারে চাপ সৃষ্টি করে আসছিলেন। রাসেলের নির্দিষ্ট আয় বা রোজগার না থাকায় দিনমজুর বাবা তাকে বিয়ে করাননি। তবুও রাসেল বিয়ের জন্য তার বাবা-মাকে হত্যার হুমকিও দিয়ে আসছিলেন।

ঘটনার দিন সকালে আতর খান কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন। পরে দুপুর ২টা ৪৯ মিনিটে রাসেল তার বাবার মোবাইল নম্বরে কল দিয়ে জানায়, কে যেন তার মাকে গলা কেটে ঘরের বিছানায় ফেলে রেখে গেছে। বাবাকে এ তথ্য দিয়ে বাড়ি থেকে পালিয়ে যান রাসেল।

পরবর্তীকালে আতর খান বাড়িতে এসে দেখেন তার স্ত্রীর গলাকাটা মরদেহ বিছানায় পড়ে আছে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে রানু বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রানু বেগমের স্বামী আতর খান বাদী হয়ে ছেলে রাসেলকে আসামি করে হত্যা মামলা করেছেন।’

তিনি আরও বলেন, ‘শুক্রবার রাতে অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার মাকে হত্যার দায় স্বীকার করেছে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তাদের বসতঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাস্তে ও তার রক্তমাখা পোশাক উদ্ধার করে জব্দ করা হয়েছে।’

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *