1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অফিস - আজকের কাগজ
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে নিহত একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন পুলিশ চলবে আইন অনুযায়ী, কোনো দলের হয়ে নয়: প্রধানমন্ত্রী এমপিদের প্রতিশ্রুতি তদারকিতে বিশেষ সেল, দায়িত্ব পেলেন যারা তিস্তা মহাপরিকল্পনায় বদলে যাবে উত্তরাঞ্চল, আসবে কর্মসংস্থানের সুনামি: ত্রাণমন্ত্রী পদোন্নতির দাবিতে শিক্ষকদের আন্দোলন-সুরাহা না পেয়ে পদত্যাগ করলেব ববি প্রক্টর চট্টগ্রাম নগরীর পেশওয়ারাইন রেস্টুরেন্টে জেলা প্রশাসনের অভিযান চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান ঈদের আগে হিলিতে মশলার দাম কমায় স্বস্তিতে ক্রেতারা পরীক্ষা পথে অটোরিকশা উল্টে আহত ৬ পরীক্ষার্থী কুড়িকৃবিতে চার নতুন ইনস্টিটিউট অনুমোদন

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ৮:৩৯ পিএম
শেয়ার করুন

চলমান বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৪ মে পর্যন্ত সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার আশঙ্কা করছে বিএমডি।

দক্ষিণী বায়ু এবং দেশে ক্রমাগত বজ্র মেঘ তৈরি হওয়াই এর মূল কারণ বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুননেসা।তিনি বলেন, ‘পশ্চিম দিকে সৃষ্ট ঝঞ্ঝার কারণে দেশে বজ্র মেঘ তৈরি হচ্ছে, ফলে এবার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি।’

তিনি আরও বলেন, আগামী ৪ মে পর্যন্ত দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। প্রাক-বর্ষা মৌসুম কিছুটা সরে আসায় এ বছর এপ্রিলের শেষের দিকে দেশে বেশি বৃষ্টিপাত হচ্ছে বলে জানান কাজী জেবুননেসা।

গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলিতে সর্বোচ্চ ১৬০ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর ভোলায় ১৫১ মি.মি, ফেনীতে ১৪৮ মি.মি, ময়মনসিংহে ১১৫ মি.মি, খেপুপাড়ায় ১১৪ মি.মি, কুমিল্লা ও সীতাকুণ্ডে ১০৩ মি.মি এবং নেত্রকোনায় ৮৯ মিমি বৃষ্টিপাত হয়েছে।

আজ সকাল ৯টা থেকে শুরু হওয়া পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের সকালের বুলেটিনে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কয়েকটি জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

এই বিভাগের আরো খবর