1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ৮:৪৭ পিএম
শেয়ার করুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে যথাযোগ্য মর্যাদায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগ্রসৈনিক শহিদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাৎবার্ষিকী ও জুলাই শহিদ দিবস-২০২৬ পালিত হয়েছে | দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই, ২০২৬) সকালে পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী| এ সময় শহিদ আবু সাঈদের বাবা, ভাই, জুলাই বিপ্লবের সহযোদ্ধা ও আহত শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, অন্যান্য শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন| শহিদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে ক্যাম্পাসে উপাচার্যের নেতৃত্বে শোক র‌্যালির আয়োজন করা হয়| বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী র‌্যালিতে অংশ নেন| শোক র‌্যালিটি পার্কের মোড়ে শহিদ আবু সাঈদ চত্বর হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে|
এরপর শহিদ আবু সাঈদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পার্কের মোড়ে শহিদ আবু সাঈদ চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন এবং বেরোবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী|
শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্বাধীনতা স্মারক মাঠে জুলাই শহিদ স্মরণে বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়| এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান| তিনি বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের চেতনা বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করছে|
তিনি বলেন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ| আবু সাঈদ, মুগ্ধসহ সকল জুলাই শহিদের স্মৃতিকে ধারণ করেই রাষ্ট্র পরিচালনার বিভিন্ন উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে| বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক ও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকারের কিছুটা সময়ের প্রয়োজন| বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে নতুন আবাসিক হল, আধুনিক অডিটোরিয়াম, জিমনেশিয়াম এবং ‘শহিদ আবু সাঈদ গেট’ ও স্মৃতিস্তম্ভসহ বিভিন্ন ভবন ও স্থাপনা দ্রুত নির্মাণ করা হবে|
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ| তিনি বলেন, দীর্ঘদিনের অবহেলিত রংপুর অঞ্চলের শিক্ষা ও উন্নয়নে অঞ্চলভিত্তিক বাজেটের মাধ্যমে বড় ধরনের পরিবর্তন আনা হবে| এছাড়া আবু সাঈদের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে রায় কার্যকরে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি|
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য কমাতে কাজ করছে| এ লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানা ধরনের সেবা কার্ড বিতরণ করা হচ্ছে| শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার জন্য শিক্ষা ঋণ চালু করা হয়েছে| পাশাপাশি মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের ভাতা বা সম্মানীর ব্যবস্থা এবং খাল পুনঃখনন কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে|
শিক্ষার্থীদের উদ্দেশে ইউজিসির এ সদস্য বলেন, চাকরি খোঁজার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির মানসিকতাও গড়ে তুলতে হবে| গবেষণা, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো জাতীয় উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে| তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উদ্যোগ নিলে সেখানে থার্ড ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠায় ইউজিসি সহযোগিতা করার চেষ্টা করবে|
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন শহিদ আবু সাঈদের বাবা মোঃ মকবুল হোসেন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, বেরোবি বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মোঃ ফেরদৌস রহমান, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এবং শহিদ আবু সাঈদের সহযোদ্ধা শামসুর রহমান সুমন, রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন ও শাহরিয়ার সোহাগ|
স্মরণসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আশরাফুল ইসলাম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম শহিদুল ইসলাম, রংপুর বিভাগীয় কমিশনার, রংপুর রেঞ্জ ডিআইজি, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা উপস্থিত ছিলেন| এছাড়াও স্মরণসভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ আবু সাঈদের অবদানের উপর দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়| স্মরণসভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ স্বাধীনতা স্মারক মাঠে বৃক্ষ রোপণ করেন| জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়|

এই বিভাগের আরো খবর