1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বৈশ্বিক সংকটের মধ্যে যেন আত্মনির্ভরশীল থাকা যায়: প্রধানমন্ত্রী - আজকের কাগজ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম:
গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি নওগাঁয় ঐতিহাসিক হিন্দুবাঘা ধামে দুই কোটি টাকা ব্যায়ে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত হাসিনা সরকার পতনের ১ দফা কীভাবে এসেছিল জানালেন রাশেদ কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে বেড়েই চলেছে বন্দুক হামলা, ছয় বছরে ঝরেছে শতাধিক প্রাণ

বৈশ্বিক সংকটের মধ্যে যেন আত্মনির্ভরশীল থাকা যায়: প্রধানমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ নভেম্বর, ২০২২ ৭:৪৭ এএম
শেয়ার করুন

বৈশ্বিক সংকটের মধ্যে যেন আত্মনির্ভরশীল থাকা যায় সেজন্য সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সংকট মোকাবিলায় নিজস্ব উৎপাদন বৃদ্ধি ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান সরকারপ্রধান।

আজ বুধবার সকালে বিসিএস প্রশাসন একাডেমির ১২৪, ১২৫, ১২৬তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, করোনার পর যুদ্ধ, নিষেধাজ্ঞার কারণে প্রতিটি দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এ কারণে জ্বালানির দাম বাড়ায় অস্থিরতা বেড়েছে। সেজন্য এই মুহূর্তে করণীয় কী তা ঠিক করতে হবে।

প্রশাসনের কর্মকর্তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘জনগণের সেবায় আপনাদের উৎসর্গ করতে হবে। জাতীয় স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে। এখন থেকে অতীতে আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তন করে নিজেদের জনগণের খাদেম বলে বিবেচনা করতে হবে।’

১৯৭২ সালে প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ করে দেওয়া বঙ্গবন্ধুর ভাষণকে উদ্ধৃতি করে সরকারপ্রধান বলেন, ‘‘সরকারি কর্মচারী ভাইয়েরা, আপনাদের জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করতে হবে। এবং জাতীয় স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে। এখন থেকে অতীতে আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তন করে নিজেদের জনগণের খাদেম বলে বিবেচনা করতে হবে।’

এই বিভাগের আরো খবর