1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম:
ইসরায়েল নির্বাচন: নেতানিয়াহুর জোট ৫৪ আসনে এগিয়ে, সরকার গঠনে অনিশ্চয়তা গঠনের শুনানি ফের পেছাল: হাসিনা-কামালসহ ৮ জনের মুরাদনগরে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রামুতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল

মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন

মতলব প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ১০:৪৭ পিএম
শেয়ার করুন

সামাজিক উন্নয়ন, যুবসমাজের দক্ষতা বৃদ্ধি এবং মানবকল্যাণে কাজ করার প্রত্যয়ে মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সংস্থার প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ জুলাই অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়। নতুন কমিটিতে মো. আনিসুর রহমান খান জামান সভাপতি, ছিয়ান আহমেদ সুজন মিয়াজী সাধারণ সম্পাদক এবং ইঞ্জি. জাকির হোসেন সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী কমিটিতে বিভিন্ন সম্পাদকীয় পদ ও সম্মানিত সদস্যসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি মো. আনিসুর রহমান খান জামান বলেন, মতলবের তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। সাধারণ সম্পাদক ছিয়ান আহমেদ সুজন মিয়াজী বলেন, তরুণদের শক্তিকে সমাজকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। এ কাজে তিনি মতলববাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. জাকির হোসেন জানান, নদীবেষ্টিত মতলব অঞ্চলের তরুণদের দক্ষতা, সততা ও মেধাকে কাজে লাগিয়ে অবহেলিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করবে সংগঠনটি। পাশাপাশি উদ্যোক্তা তৈরি, দক্ষতা উন্নয়ন, আধুনিক জীবনবোধ, আত্মনির্ভরশীলতা এবং কর্মসংস্থানমুখী কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে যুবসমাজকে জনসম্পদে পরিণত করার লক্ষ্য নিয়ে তারা এগিয়ে যাবেন।

সংস্থার মূল প্রতিপাদ্য আস্থায় তারুণ্য -সেবায় বিলীন সামনে রেখে উচ্চশিক্ষিত ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, কৃষিবিদ, ব্যবসায়ী ও প্রবাসীদের সমন্বয়ে গঠিত এ সংগঠন আগামী দুই বছরে সমাজকল্যাণ, মানবসেবা, যুব উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে।

এই বিভাগের আরো খবর