1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ময়মনসিংহে আইনশৃঙ্খলা রক্ষায় ভালুকা মডেল থানার শ্রেষ্ঠত্ব - আজকের কাগজ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় মামলা, আসামি ৭০০ হরমুজ প্রণালি দিয়ে যেসব দেশকে যাতায়াতের অনুমতি দিয়েছে ইরান সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান হাতিয়ার ইউএনওর অশ্লীল ভিডিও ভাইরাল, সামাজিক মাধ্যমে তোলপাড় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দীন বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী বলেই জনগণের জন্য কাজ করে-প্রতিমন্ত্রী মীর শাহে আলম র‍্যাব বিলুপ্তির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী

ময়মনসিংহে আইনশৃঙ্খলা রক্ষায় ভালুকা মডেল থানার শ্রেষ্ঠত্ব

রোমান আহমেদ নকিব,
  • আপডেট টাইম : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ ৪:২৮ পিএম
শেয়ার করুন

ময়মনসিংহে বিভিন্ন ক্যাটাগরিতে ভালুকা মডেল থানার শ্রেষ্ঠত্ব। সোমবার (২২ এপ্রিল) ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা কল্যাণ সভায় শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন।

গুরুত্বপূর্ণ মামলার মূল রহস্য উদঘাটন, চোরাই মালামাল উদ্ধার, মাদক উদ্ধার, থানা এলাকার আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাসহ সেবামূলক কার্যক্রম বিষয়ে অবদান রাখায় এ সম্মাননা প্রদান করা হয়।

এসময় জেলার শ্রেষ্ঠ সার্কেল গফরগাঁও সার্কেল আফরোজা খাতুন, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ভালুকা মডেল থানার ওসি শাহ মোঃ কামাল আকন্দ, মামলা তদন্তে ভালুকা মডেল থানার এস.আই  নজরুল ইসলাম, এস.আই মো: আবুল কালাম আজাদ, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তালিমকারী ভালুকা মডেল থানার এএসআই পাইলট ভৌমিক পুরষ্কার পেয়েছেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ বলেন, পুরস্কার সবসময় দায়িত্ববোধকে বাড়ায় এবং সেবামূলক কর্মকাণ্ডে আরও উৎসাহ বৃদ্ধি করে। এ পুরস্কার ভালুকা মডেল থানার সকল সহকর্মীদের অবদান। সকলের সগযোগিতায় ভালুকাবাসীকে সেবা ও নিরাপত্তা প্রদান করতে চাই।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *