1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মাদারীপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে নির্যাতনের অভিযোগ - আজকের কাগজ
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
‘নির্বাচিত সরকারের প্রথম দায়িত্ব হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ’ সরকারের উদ্যোগে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ওসমান হাদিকে ফের রাজধানীতে বাসে আগুন রাজাকারের ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ, লক্ষ্যভেদে মিলছে পুরস্কার তদন্তে প্রমান মিললেও র‍্যাগিংয়ের বিরুদ্ধে শাস্তি কার্যকরে কালক্ষেপন ববি প্রশাসনের শীতকে বরণ করে নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শীত উৎসব’ রুয়েটে অর্ধদিবস ব্যাপী কর্মসূচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত কর্ণফুলীর মইজ্জারটেক এলাকায় নকল সাবান উৎপাদনের একটি কারখানায় র‍্যাব’র অভিযান হিলিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতী ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন বিএনপি মনোনীত প্রার্থী রুবেল

মাদারীপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে নির্যাতনের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ মার্চ, ২০২২
শেয়ার করুন

মাদারীপুর শহরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার লিজা আক্তার (৩০) গুরুতরভাবে আহত হয়ে বুধবার দুপুরে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। অভিযুক্ত স্বামী আজমীর ঘরামী (৩৮) ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নির্যাতিত লিজা আক্তার জানান, তার স্বামী আজমীর ঘরামী একসময় ইতালিতে কর্মরত ছিলেন। ইতালি থেকে দেশে চলে আসার পরে দেশে কোনো কাজ না করে বেকার জীবনযাপনের পাশাপাশি মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই লিজার বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে চাপ দেন।

তাদের দুই সন্তানের মুখের দিকে চেয়ে লিজা বেশ কয়েকবার বাবার বাড়ি থেকে টাকা এনে দিলেও স্বামী আজমীর ঘরামীর টাকার জন্য চাপ অব্যাহত থাকে। টাকা এনে দিতে না চাইলে লিজাকে প্রায়ই মারধর করে। এরই ধারাবাহিকতায় স্বামীর প্রত্যাশিত টাকা লিজা তার বাবার বাড়ি থেকে এনে দিতে না পারায় বুধবার দুপুরে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন বলে জানান তিনি।

লিজার প্রতিবেশী তাইজুল ইসলাম বলেন, সাত বছর আগে সদর উপজেলার কালিকাপুরের মন্নান ঘরামীর ছেলে আজমীর ঘরামীর সাথে বিয়ে হয় শহরের পানিছত্র এলাকার রব মাতুবরের মেয়ে লিজা আক্তারের। বিয়ের কয়েক বছর পর থেকেই স্বামীর সাথে লিজার বনিবনা হচ্ছিল না। স্বামী আজমীর প্রায়ই লিজাকে বাবার বাড়ি থেকে বিভিন্ন সময়ে টাকা এনে দিতে চাপ দিয়ে আসছিল। এই নিয়ে প্রায়ই তাদের ঝগড়া বিবাদ লেগে থাকতো। টাকার দরবার নিয়েই বুধবার দুপুরে লিজাকে বেদম মারধর করে আহত করে।

মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা জানান, এই ঘটনায় এখনো কেউ থানায় এসে অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী সময়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *