1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মানিকগঞ্জের চাপায় চালকের মৃত্যু - আজকের কাগজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
এসআরবি বিলের ৮ বিষয়ে বিরোধী দলের ভিন্নমত নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’ আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি পরিচয়ে বিয়ে দিতেন স্বামী বিআরটিএ-তে ছদ্মবেশে দুদক, ঘুস নিতে গিয়ে ধরা আনসার সদস্য কুবিতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে ‘ক্যারিয়ার মাস্টারক্লাস’ মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, ৩ পাইপলাইন ধ্বংস সবুজ বাংলাদেশ বিনির্মাণে চৌদ্দগ্রাম পৌরসভার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

মানিকগঞ্জের চাপায় চালকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ মার্চ, ২০২৪ ১:১৪ পিএম
শেয়ার করুন

মানিকগঞ্জের সিংগাইরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে ট্রাক চালকের মৃত্যু হয়েছে। সিংগাইর উপজেলার তালেবপুর-সিংগাইর আঞ্চলিক সড়কের তালেবপুর ইউনিয়নের নতুর ইরতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বালুবাহী ট্রাক নিয়ে চালক মুছাদ্দেক হোসেন (২৩) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পরে যায়। নিহত মুছাদ্দেক হোসেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দৌলতপুর এলাকার ওবাইদুল ইসলামের ছেলে।

পুলিশ জানান, গাড়ি চালক গাবতলী থেকে বালু নিয়ে সিংগাইরের নতুন ইরতা এলাকায় যান এবং বালু আনলোড করে ফেরার পথে নতুন ইরতা এলাকার কুদ্দুস মিয়ার বাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ট্রাকের দুই হেলপার লাফিয়ে ট্রাক থেকে নেমে যেতে পারলেও ট্রাকের চালক ট্রাকের  নিচে চাপা পড়ে। পরে ফায়ার সার্ভিসের সহযোগীতায় গুরতর আহত অবস্থায় চালক মুছাদ্দেক হোসেনকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়ারুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর