1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মাশরাফির বাড়িতে আগুন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড: জুলাইয়ে হত্যাযজ্ঞ নেতানিয়াহুর টিকে থাকার লড়াই: ইসরায়েলের ঝুলন্ত নির্বাচনের জটিল সমীকরণ ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে নতুন বিতর্কে ইলহান ওমর তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত চারজনের শেষকৃত্য সম্পন্ন শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়ে ‘দিমাগি নকশাল’ নাসিরুদ্দিন শাহ ইসরায়েলি নির্বাচনে ঝুলে আছে ক্ষমতার ভাগ্য, সংখ্যাগরিষ্ঠতা নেই কারো যুক্তরাষ্ট্রে পালিয়ে নিজেকেই ব্রাজিলের প্রকৃত নেতা বললেন ফ্লাভিও ইসরায়েলে নেতানিয়াহুর ক্ষমতার আসন টলমল, সরকার গঠনে অনিশ্চয়তা ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে সকাল আটটা থেকে

মাশরাফির বাড়িতে আগুন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৫ আগস্ট, ২০২৪ ২:২৯ পিএম
শেয়ার করুন

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বরাবর প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র দিয়ে গেছেন তিনি।

শেখ হাসিনার দেশত্যাগের পরই শুরু হয় আওয়ামী লীগের বিভিন্ন অফিস ও বাসা-বাড়িতে ভাঙচুর। যার থেকে রেহাই মেলেনি জাতীয় সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও। ভিডিওতে দেখা গেছে, মাশরাফির বাড়ি পুরিয়ে দিয়েছেন বিক্ষোভকারী জনতা। এ সময় তার বাড়ির বিভিন্ন স্থাপনায় ভাঙচুরও করা হয়।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে টানা দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে জিতেছেন আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা। এই আসন থেকেই ২০১৮ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

গত ৭ জানুয়ারির সেই নির্বাচনে এই আসনের ১৪৭টি কেন্দ্রে মাশরাফি পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনীত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমান হাতুড়ি প্রতীক নিয়ে নির্বাচন করে পেয়েছেন মাত্র ৩ হাজার ৪১ ভোট। অর্থাৎ, ১ লাখ ৮৬ হাজার ৬১ ভোট বেশি পেয়েছেন মাশরাফি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে একেবারেই চুপ ছিলেন মাশরাফি। তাই তার ওপর ক্ষুব্ধ ছিলেন অনেকে।

এই বিভাগের আরো খবর