1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
মৌমাছির কামড়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু - আজকের কাগজ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম:
স্মার্ট স্পিকার কি গোপনে সব কথা শুনে রাখছে? অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, হতে পারে ঘূর্ণিঝড়: আবহাওয়া অধিদপ্তর মৌলিক সংখ্যা কি ৬k ± ১ আকারের? জেনে নিন প্রমাণ শ্যামনগরে ১০ গুণীজন ও পাঁচ সাংবাদিক পেলেন সংবর্ধনা গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনেও মহাসড়ক অবরোধ ক্যাডেট কলেজে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ২০০ নম্বরে ইসরাইলি নির্বাচনে অচলাবস্থা, কেন ব্যালটে ছিল না গাজা সঞ্চয়পত্র, এফডিআর ও ডাকঘর সঞ্চয়: কোথায় কত মুনাফা ও কেমন ঝুঁকি ইরানের সঙ্গে যুদ্ধে তেল কোম্পানিগুলো মুনাফা লুটছে: বার্নি স্যান্ডার্স

মৌমাছির কামড়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : সোমবার, ১০ মার্চ, ২০২৫ ২:৩৬ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামে জমিতে সবজি নিড়ানীর সময় চাক ভেঙে পড়ে একঝাঁক মৌমাছির কামড়ে ইউনুস আলী (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু হয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, স্থানীয় ইউপি সদস্য বাবলু মিয়া।
সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর ছড়ারপাড় গ্রামে ঘটনাটি ঘটে। নিহত ইউনুস আলী ওই গ্রামের নেছার শেখের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় আজ সোমবার সকালে ইউনুস আলী ঘুম থেকে উঠে বাড়ির পাশের সবজি ক্ষেত নিড়ানীর কাজ করতে যান। জমির সীমান্তের একটি সিমুল গাছের ডালে একটি মৌচাক ছিলো। এসময় হঠাৎ ডাল থেকে এক ঝাঁক মৌমাছি তার শরীরের পড়ে আক্রমণের শিকার হন তিনি। মৌমাছির আক্রমণ থেকে বাঁচতে দৌড়ে পাশের একটি পুকুরে লাফিয়ে পড়ে গুরুতর অসুস্থ্য হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে আনন্দ বাজার নামক স্থানে তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই আতাউর রহমান বলেন, বড়ভাই আজ সকালে ক্ষেতে কাজ করতে গিয়ে মৌমাছির আক্রমণের শিকার হন। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

এই বিভাগের আরো খবর