1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
যৌন নির্যাতনের ভয়াবহ তথ্য দিলেন আফগানিস্তানের সাবেক মন্ত্রী নার্গিস নেহান - আজকের কাগজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২ আরেকটি নতুন সিটি করপোরেশন হচ্ছে এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেক জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি একতলা থেকে লাফিয়ে কোনো রকম বেঁচে ফিরেছি: স্নিগ্ধা চৌধুরী জ্বিনের মাধ্যমে স্বর্ণ দ্বিগুণ, চরফ্যাশনে প্রতারণা মামলায় ৪ জন আটক ঝিনাইগাতীতে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের রাস্তা পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী টানা বর্ষণে চরফ্যাশনের গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাঁচা রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ! জুলাই পরবর্তী সময়ে বেরোবির গণিত বিভাগ নির্বাচনে প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতারা

যৌন নির্যাতনের ভয়াবহ তথ্য দিলেন আফগানিস্তানের সাবেক মন্ত্রী নার্গিস নেহান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২ ১১:২৩ এএম
শেয়ার করুন

আফগানিস্তানের মার্কিন সমর্থিত সরকারের পতন হয়েছে প্রায় ৬ মাস আগে। ওই প্রশাসনের দুঃশাসনের অনেক চিত্রই অজানা থেকে গেছে। তবে এবার মুখ খুলতে শুরু করেছেন সেই সরকারের কর্মচারীরা।

নার্গিস নেহান নামের আশরাফ গনি সরকারের এক মন্ত্রী এবার যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন। ওই মন্ত্রীর অভিযোগ, গনির খুব কাছের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সাদ মোহাম্মদ নিয়মিত যৌন হয়রানি করতেন এক শিয়া তরুণীকে।

আফগানিস্তানের দ্য খামা প্রেস জানিয়েছে, তালেবানের হাতে ক্ষমতাচ্যুত আশরাফ গনির সরকার সম্পর্কে নার্গিস নেহান বেশ কিছু চমকপ্রদ তথ্য দিয়েছেন। সাদ মোহাম্মদ সম্পর্কে নার্গিজ জানান, তিনি একজন শিয়া তরুণীকে নিজের স্ত্রী থাকা অবস্থাতেও বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু ওই নারী রাজী না হওয়ায় তাকে ইরানের গুপ্তচর হিসেবে অভিযুক্ত করে চাকরিচ্যুত করার চেষ্টা করেন।

নার্গিস আরও জানিয়েছেন, আশরাফ গনি সাদ মোহাম্মদের কথায় ওই নারীকে অব্যাহতি দিয়েছিলেন। কিন্তু নার্গিস নিজে চেষ্টা করে ওই তরুণীকে অন্য বিভাগে বদলি করে দেন, যেন তার কোনো ক্ষতি না হয়।

ওই সময়েই প্রেসিডেন্টের বাসভবনে যৌন নির্যাতনের বিষয়ে কথা বলতে তিনিসহ মোট ৪৫ জন নারী গনির সঙ্গে দেখা করেন। কিন্তু তাদের কথাকে কোনো পাত্তা দেননি তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনি।

নার্গিসের দাবি, সাদ মোহাম্মদ ও তার সহযোগীদের বাঁচাতেই গনি এমনটি করেছিলেন। এ ছাড়া বেশ কয়েকজন দুর্নীতিবাজের নামও প্রকাশ করেছেন নেহান। তিনি জানান, হুমায়ুন কওমি, মোহাম্মদ হানিফ ও ইলহাম গুল ছিলেন শীর্ষ দুর্নীতিবাজ। যারা সবাই প্রেসিডেন্টের ছত্রছায়ায় ছিলেন।

এই বিভাগের আরো খবর