1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রুয়েটে গবেষণা প্রকল্প সম্পন্নকরণ সেমিনার অনুষ্ঠিত - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক অন্ধ্র উপকূলে আঘাত হানল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব জাপান ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচে ফাহিম একাদশের জয়

রুয়েটে গবেষণা প্রকল্প সম্পন্নকরণ সেমিনার অনুষ্ঠিত

রুয়েট প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫ ১:৪২ পিএম
শেয়ার করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ২০২৪-২৫ অর্থবছরের চলমান গবেষণা প্রকল্পসমূহের পরিচালকগণের ‘রিসার্চ প্রজেক্ট কমপ্লিশন সেমিনার’।

মঙ্গলবার (২৫ জুন) দিনব্যাপী আয়োজিত এই সেমিনারে মোট ৭৩টি গবেষণা প্রকল্পের ফলাফল উপস্থাপন করেন সংশ্লিষ্ট গবেষকরা।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের সম্মানিত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। তিনি বলেন,“আমাদের গবেষণা প্রকল্প আজকের প্রদর্শনীর মাধ্যমেই এখানেই শেষ হবে না। এই শেষ যেন হয় নতুন যাত্রার শুরু। আজ বিশ্বের দিকে তাকালে আমরা অনুধাবন করতে পারি জাতীয় প্রতিরক্ষা নীতির জন্য গবেষণা কতটা দরকার আমাদের। আমরা গবেষণা গুলো এমন ভাবে করবো যেন দেশের মানুষের কাজে, সমাজের কাজে লাগাতে পারি। আমাদের লক্ষ্য থাকবে গবেষণা ফলাফল যেন মানুষের কাছে নিয়ে যেতে পারি।”

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় শিক্ষক, গবেষণা প্রকল্প পরিচালকগণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী গবেষকরা তাঁদের প্রকল্পের অগ্রগতি, প্রাপ্তি, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।

গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক জানান,“আজকের প্রজেক্টের গুলো আমাদের রুয়েট ব্যাপী সম্পন্ন হওয়া রিসার্চ প্রজেক্ট নিয়ে। এগুলা রুয়েট কে রিপ্রেজেন্ট করে। আজকে সারাদিন ব্যাপী মোট ৭৩টি প্রজেক্ট প্রেজেন্টেশন হবে, যেগুলো বিভিন্ন সেক্টর এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। পরবর্তী আয়োজনে আমাদের লক্ষ্য থাকবে আরো বেশি রিসার্চ করা এবং সেগুলোর মানোন্নয়ন করা।”

আয়োজক দপ্তরের কর্মকর্তারা জানান, এ ধরনের সেমিনার বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের স্বচ্ছতা, গতিশীলতা এবং মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা থেকে উদ্ভাবিত সমাধানগুলো বাস্তব জীবনে প্রয়োগের পথ সুগম করবে বলেও মত দেন আলোচকরা।

উল্লেখ্য, রুয়েট প্রতিবছর গবেষণা খাতে উল্লেখযোগ্য অনুদান প্রদান করে থাকে। এই ধারাবাহিকতায় আয়োজিত আজকের সেমিনার বিশ্ববিদ্যালয়ের গবেষণাভিত্তিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই বিভাগের আরো খবর