1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রুয়েট শিক্ষার্থীদের স্বাস্থ্য ও জীবন সুরক্ষায় বীমা সুবিধা চালু - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

রুয়েট শিক্ষার্থীদের স্বাস্থ্য ও জীবন সুরক্ষায় বীমা সুবিধা চালু

রুয়েট প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২২ জুন, ২০২৫ ৩:১৪ পিএম
শেয়ার করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নিয়মিত শিক্ষার্থীদের জন্য চালু হলো স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধা। শিক্ষার্থীদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার (২২ জুন) বিকেলে যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা প্রতি বছর সর্বোচ্চ ১ লক্ষ ১০ হাজার টাকার স্বাস্থ্যসেবা এবং কোনো শিক্ষার্থীর অকালমৃত্যুর ক্ষেত্রে তার পরিবার ২ লক্ষ টাকা পর্যন্ত জীবন বীমা সুবিধা পাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। তিনি বলেন, “রুয়েট প্রকৌশল শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে। আজকের এই স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধা তারই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শিক্ষার্থীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই চুক্তি সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। ভবিষ্যতেও আমরা শিক্ষার্থী বান্ধব এমন আরও কার্যকর উদ্যোগ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।”

ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহমুদ, জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন) আব্দুর রহমান, অর্থ ও হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক শেখ মো. ফয়ছাল আরেফিন, প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট (হেড অব গ্রুপ ইন্সুরেন্স) মো. আনোয়ার হোসেন সরকার, বিভিন্ন বিভাগের ক্লাস প্রতিনিধিবৃন্দ, ক্লাবসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থ ও হিসাব দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. মুক্তার হোসেন।

চুক্তিতে রুয়েটের পক্ষে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী এবং জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র পক্ষে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন) ও কোম্পানির সচিব আব্দুর রহমান।

চুক্তি অনুযায়ী, কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা সুবিধা পাবে। এছাড়াও হাসপাতালে ভর্তি না হয়ে চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসা গ্রহণের ক্ষেত্রেও সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত বীমা সুবিধা পাবেন শিক্ষার্থীরা। বিদেশে চিকিৎসা গ্রহণের ক্ষেত্রেও শিক্ষার্থীরা বছরে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত বীমা সুবিধা ভোগ করতে পারবেন।

জীবন বীমার আওতায় রুয়েটের কোনো শিক্ষার্থী মৃত্যুবরণ করলে, তার পরিবার এককালীন সর্বোচ্চ ২ লক্ষ টাকা পাবে। প্রিমিয়াম জমা দেওয়া থেকে শুরু করে বীমা দাবি পর্যন্ত পুরো প্রক্রিয়াটি শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে পারবে। ফলে বীমা সেবায় সহজলভ্যতা ও জটিলতা হ্রাস পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর