1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
র‍্যাব সদস্য হত্যায় জড়িত এ পর্যন্ত মোট ২০ জন আসামি গ্রেফতার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

র‍্যাব সদস্য হত্যায় জড়িত এ পর্যন্ত মোট ২০ জন আসামি গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৯:৫৬ পিএম
শেয়ার করুন

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেব হত্যা মামলায় পৃথক পৃথক অভিযানে এ পর্যন্ত মোট ২০ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম ও জেলা পুলিশ।
জানা যায়, গত ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনাকালে দুর্বৃত্তরা র‌্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে চারজন র‌্যাব সদস্য গুরুতর রক্তাক্ত জখম হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডিএডি আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় র‍্যাব-৭, চট্টগ্রাম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ২৯ জনকে এজাহারভুক্ত এবং ১৫০/২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে।

এর ধারাবাহিকতায় র‍্যাব-৭, চট্টগ্রাম বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১৩ জন এবং জেলা পুলিশ ৭ জনসহ মোট ২০ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

গত ২৭ মার্চ ভোর ৫টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে

র‍্যাব-৭, চট্টগ্রাম ও র‍্যাব-১১ নারায়ণগঞ্জের যৌথ অভিযানে নোয়াখালীর কবিরহাট থানার নবগ্রাম এলাকা থেকে এজাহারভুক্ত ২৯ নম্বর আসামি মো. পারভেজ (৩৫)-কে গ্রেফতার করা হয়। একই দিন বিকাল ৪টা ৫০ মিনিটে পাহাড়তলী থানার উদালিয়া এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মো. বেলাল (৩০)-কে গ্রেফতার করা হয়।
এছাড়া সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে ২৪ নম্বর আসামি সাইদুল ইসলাম (২৬)-কে গ্রেফতার করা হয়।

এর আগে ২৩ মার্চ সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকা থেকে ১৬ নম্বর আসামি মিজানুর রহমান সোহান (১৯)-কে গ্রেফতার করা হয়।

১৫ ফেব্রুয়ারি দক্ষিণ কাট্টালী এলাকা থেকে মো. সেলিম (৩৫) এবং ১০ ফেব্রুয়ারি চাঁদগাঁও থানার ফরিদারপাড়া এলাকা থেকে মো. সেকেন্দার মিয়া প্রকাশ ইয়াকুব (৪৩)-কে গ্রেফতার করা হয়।

২২ জানুয়ারি বায়েজিদ বোস্তামী থানার ইকবাল কনভেনশন হল এলাকা থেকে ১১ নম্বর আসামি ইউনুছ আলী হাওলাদার (৬২)-কে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিনে পতেঙ্গা থানার ওয়াসা গলি এলাকা থেকে ২৬ নম্বর আসামি খন্দকার জাহিদ হোসেন (৩৯)-কে আটক করা হয়।

২৪ জানুয়ারি কক্সবাজার সদর থানার সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে ২১ নম্বর আসামি আলীরাজ হাসান প্রকাশ সাগর (২৮)-কে গ্রেফতার করা হয়।

২৫ জানুয়ারি খুলশী থানার ইস্পাহানি মোড় এলাকা থেকে মো. মিজান (৫৩), ২৬ জানুয়ারি বায়েজিদ বোস্তামী থানার বগুড়া নিবাস এলাকা থেকে মো. মামুন (৩৮), ২৮ জানুয়ারি সীতাকুণ্ডের সালেহা কটন মিল এলাকা থেকে মো. শহাজাহান (৫৩) এবং ২৯ জানুয়ারি আকবরশাহ থানার বিশ্ব কলোনী এলাকা থেকে মো. শফিকুল ইসলাম প্রকাশ মাস্টার শফিকুল ইসলাম (৫১)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *